হোম
দুর্ঘটনা

বগুড়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার বিসিক শিল্পনগরী থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত একজন ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে সারিয়াকান্দি উপজেলার ফেরিঘাট এলাকা থেকে অভিযুক্ত ট্রাকচালক ইজাজুল ইসলাম আপেল (২৫) কে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।

গ্রেফতার ড্রামট্রাক চালক ইজাজুল ইসলাম আপেল সোনাতলা উপজেলার কোড়াডাঙ্গা গ্রামের বেলাল মন্ডল এবং আরজিনা বেগমের ছেলে। আসামির জবানবন্দির বরাত দিয়ে পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, সোমবার রাতে বিসিকের মেসার্স শাহিন ব্রাদার্স এ ডিউটিতে ছিলেন নৈশপ্রহরী আব্দুল বাছেদ (৪৮)। ভোর পাঁচটার দিকে সেখানে বালু রাখতে যান ট্রাক চালক আপেল। বালু রাখার সময় ট্রাক পেছনের দিকে নিয়ে গেলে ট্রাকের সাথে ধাক্কা লাগে নৈশপ্রহরী বাছেদের।

পরে ট্রাকের চাকা তার মাথার ওপর উঠে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি৷ পরে ইজাজুল লাশ গোপন করার জন্য মরদেহ তুলে নিয়ে গিয়ে পাশের একটি জঙ্গলে ফেলে দেন। পরদিন বাছেদের মাথা থেঁতলানো মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।এ ঘটনায় রাতে নৈশপ্রহরী বাছেদের ছেলে মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সাহায্যে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশের কাছে ঘটনার বিবরণ দেন ট্রাকচালক ইজাজুল।

এর আগে গতকাল মঙ্গলবার প্রাথমিক ধারণার ভিত্তিতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দর রহমান জানান, নৈশপ্রহরী বাছেদ রাস্তার পাশে ঘুমিয়ে ছিলেন। ট্রাকচালক তাকে না দেখেই পেছন দিকে ঘোরার সময় ঘুমন্ত নৈশপ্রহরীর মাথার ওপর চাকা তুলে দেয়। এতে তার বাছেদের মৃত্যু হয়। পরে ট্রাক চালক বালু রেখে স্বাভাবিকভাবেই চলে যান। নৈশপ্রহরী বাছেদকে তিনি দেখেননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 15 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 21 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক