হোম
আইন-বিচার

বগুড়ায় ডাকঘরে খুনসহ ডাকাতির ঘটনায় আসামি গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার প্রধান ডাকঘরের অফিস সহায়ক প্রশান্ত হত্যাকাণ্ড এবং চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় একমাত্র আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার( ০৩ মে) দিনব্যপী অভিযান চালিয়ে নওগাঁর সাপাহারের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আাসামি শফিকুল ইসলাম নওগাঁ জেলার সাপাহারের পশ্চিম কমরডাঙ্গা এলাকার মৃত-আব্দুস সালামের ছেলে। এসময় তার কাছ থেকে ৬টি মোবাইল এবং ডাকাতির সময় পরিহিত র্শাট,প্যান্ট,জুতা ও ব্রেসলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি,ছিনতাই, ডাকাতিসহ মোট ৯ টি মামলা রয়েছে।
৪ মে(বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তিনি তার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নিশিত করেন।
এর আগে গত ২৪ এপ্রিল মধ্যরাতে নাইট গার্ডের দায়িত্ব পালনকালে খুন হন অফিস সহায়ক প্রশান্ত কুমার আচার্য্য। নিহত প্রশান্ত বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া হিন্দুপাড়া এলাকার প্রাণকৃষ্ণ আচার্য্যের ছেলে। পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ১২ মার্চ মোটরসাইকেল যোগে নওগাঁ থেকে বগুড়ার আসেন শফিকুল ইসলাম। বগুড়ায় আসার পর তিনি তার মোটরসাইকেল বগুড়া জেলা ডাকঘরে পার্কিং করতে যায়। লোকজন পোস্ট অফিস থেকে টাকা তুলে বের হচ্ছে এমন দৃশ্য দেখে তার মাথায় পোস্ট অফিসের ভোল্ট ভেঙে টাকা লুন্ঠন করার পরিকল্পনা জাগে।তিনি তখন পোস্ট অফিসের ভিতরে যান এবং ভোল্ট রুম, সিসি ক্যামেরার অবস্থানসহ বিভিন্ন স্হান পর্যবেক্ষন করেন। পরে ১৫ই মার্চ আবারো বগুড়ায় এসে শফিকুল ইসলাম নিউমার্কেট থেকে হোন্ডা গ্লাভস, ট্রাউজার, গেঞ্জি এবং থানার পিছন থেকে বাবু মেশিনারিজ থেকে গ্রিল/ ভোল্ট কাটার বিভিন্ন যন্ত্রপাতি এবং এসএস পাইপের একটি খন্ড কেনেন।

পরে টাকা কম পড়ে যাওয়ায় ওইদিন শহরের জিরো পয়েন্ট তিনমাথায় ইসলামি ব্যাংকের বুথ থেকে ১৫ হাজার টাকা উত্তোলন করেন এবং ডাকাতির জন্য কেনা মালামাল নিয়ে তার গ্রামের বাড়িতে চলে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শফিকুল ২০ এপ্রিল আবারো বগুড়ায় আসে। সন্ধ্যা থেকে রাতগভির হওয়া পর্যন্ত ঘুরে বেড়ায়। ওইদিন মধ্যরাতে পোস্ট অফিসের ওয়াল টপকে ভিতর প্রেবেশ করে এক কোনায় আপেক্ষা করতে থাকে। পরেরদিন সকালে পোস্ট অফিসের গার্ড বাথরুমে গেলে শফিকুল তার যন্ত্রপাতির ব্যাগ নিয়ে তিতরে ঢোকে এবং সিঁড়ি ঘরে লুকিয়ে থাকে। এরপর দুপুর সোয়া ১টার দিকে গার্ড হাতমুখ ধৌত করতে গেলে শফিকুল ভোল্ট রুমের দিকে যায় এবং জানালার গ্রিল ভেঙে ভোল্ট রুমে প্রবেশ করে। শফিকুল ভোল্ট রুমে প্রবেশ করে ভোল্ট রুমের সিসি টিভির ক্যামেরার লাইন কেটে দেয় এবং ভোল্ট কাটে। কিন্তু টাকার বাক্স দুরে থাকায় টাকা নিতে পারে না। পরে সবকিছু ওইখানে রেখে সন্ধ্যার দিকে মূলগেট টপকে বাইরে বের হয়ে তার নওগাঁর ভাড়া বাসায় চলে যায়। একদিন
নওগাঁর ভাড়া বাসায় অবস্থান করে রাতে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি চলে যান।
পরের দিন ঈদের নামাজ পড়ে বাড়িতেই অবস্থান করে।ঈদের পরের দিন বিকালে শফিকুল মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি থেকে আবারও নওগাঁর ভাড়া বাসায় আসেন এবং সেখানে মোটরসাইকেল গ্যারেজে রেখে বাস যোগে রাত ৯টার দিকে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে শহরের শহরের চারমাথায় এসে নামে। চারমাথা থেকে সিএনজি যোগে সাতমাথায় আসে।সাতমাথায় নেমে মধ্যরাত পর্যন্ত পোস্ট অফিসের আশেপাশে ঘোরাঘুরি করে। রাত ২টার দিকে শফিকুল চায়ের দোকানের পাশ দিয়ে ওয়াল টপকে পোস্ট অফিসের ভিতরে প্রবেশ করে।কিন্তু কেঁচিগেট লাগানো থাকায় পোস্ট অফিসের বারান্দার গ্রিলের দুইটি পাতি রেঞ্জ দিয়ে ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
সেখানে কর্তব্যরত গার্ড জেগে থাকায় শফিকুল কার্টুন ও বস্তার আড়ালে ঘন্টাখানিক অপেক্ষা করে। এক সময় সতর্কতার সাথে সিসি টিভির ক্যামেরা ঘুরিয়ে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে সুযোগ বুঝে সোজা ভোল্ট রুমে চলে যায়। ভোল্ট রুমের টাকার বাক্স কাছে নিয়ে আসায় তাতে কিছু না থাকায় সে অন্য ২/৩ টা রুমের তালা কেটে ভেতর থেকে একটি লম্বা রড নিয়ে আসে। রুমের তালা কাটার শব্দে কর্তব্যরত গার্ড প্রশান্ত জেগে যায় এবং প্রশান্তের সাথে শফিকুলের ধস্তাধস্তি হয়। তার কাছে থাকা এসএস পাইপ দিয়ে প্রশান্তের মাথায় আঘাত করে ও গলা চেপে ধরে থাকে এতে ঘটনাস্থলেই প্রশান্ত মারা যান।
শফিকুল পুনরায় ভোল্ট রেমে গিয়ে ওই,রড দিয়ে ভোল্ট রুমে থাকা র‍্যাকটি কাছে নিয়ে এসে র‍্যাকে থাকা ৮ (আট) লাখ টাকা তার কাছে থাকা ব্যাগে তুলে নেয়ে। পরে সকাল ৭ টার দিকে শফিকুল নিহত গার্ডের পকেটে থাকা কেঁচিগেটের চাবি বের করে নিয়ে,ল ভিতরের গেট এবং মূল গেটের তালা খুলে বাইরে বের হয়ে বাইর থেকে মূল গেটে তালা দিয়ে হয়।পরবর্তীতে শহিদুল সাতমাথা জিরো পয়েন্ট থেকে অটোরিকশা যোগে চারমাথা যায়।এরপর চারমাথা হতে বাস যোগে নওগাঁয় যায়।
পুলিশ সুপার আরও বলেন, নওগাঁয় গিয়ে সদর উপজেলায় অবস্হিত জলিল মার্কেটের মার্কেন্টাইল ব্যাংকে তার একাউন্টে দুই লাখ এবং ডাচ্ বাংলা ব্যাংকে তার একাউন্টে তিন লাখ ৭৬ হাহার টাকা জমা রেখে,নওগাঁর ভাড়া বাসায় যান।পরে সেখানকার গ্যারেজ থেকে তার মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি সাপাহারে চলে যায়।
পুলিশ সুপার সুদীপ কুমার বলেন,গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার চোর, ডাকাত এবং ছিনতাইকারী। তিনি এর আগে ২০১৯ সালে ডিএমপি বনানী থানা এলাকায় জনতা ব্যাংকের ভোল্ট কেটে টাকা লুন্ঠন করার সময় ধরা পড়েছিল। তাছাড়া তিনি বাংলাদেশের বিভিন্ন থানা এলাকায় দোজানঘর চুরি,বিভিন্ন স্হানে ডাকাতি,ছিনতাইসহ পার্শ্ববর্তীদেশ ভারতও ডাকাতি ও ছিনতাই কার্যক্রম চালিয়ে জেল খেটেছে বলে স্বীকার করেছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।আর এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা আরও তদন্ত করা হবে। প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার,অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) শরাফত ইসলাম, সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী, ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ, শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 hour আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 14 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 15 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 20 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 20 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক