হোম
ক্রিকেট

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন আশরাফুল-তামিম-আমিনুল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সারাদেশে শুরু হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার সকাল সাড়ে ১১টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সেলিমের পরিবারের প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল অংশ গ্রহণ করে। টসে জিতে সবুজ দল লাল দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।

দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে যেন দর্শকদের ঢল নামে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে, কয়েক হাজার দর্শক বিশেষ করে নারীসহ শিশু কিশোররা উপভোগ করেন এই টুর্নামেন্টের খেলা।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্ণামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।  ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কমিটির সচিব দেবব্রত পাল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চাঁন, টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহী সবুজ দল রাজশাহী লাল দলকে ব্যাট করতে পাঠায়। লাল দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নাঈম আহম্মেদ অপরাজিত ৩৮ এবং কামরান হাফিজ ডিকি অপরাজিত ২১ রান করেন। এছাড়া রহমত আলীর ব্যাট থেকে আসে ২৫ রান। রাজশাহী সবুজ দলের ফরহাদ রেজা, রনি এবং নাঈম জুনিয়র একটি করে উইকেট শিকার করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 7 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 7 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক