হোম
অপরাধ

বগুড়ায় ছেলেসহ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে মারপিট,বাইক-ফোন ছিনতাই

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মে, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে পৃথক ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, তার ছেলে ও এক প্রবাসীর ছেলে শিক্ষার্থীকে হাত-পা, মুখ বেঁধে মারপিট করে দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকাররা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, স্থানীয় অন্তহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক গোলাম রব্বানী, তার ছেলে স্কুল ছাত্র মনিরুজ্জামান মারুফ (১৩) ও একই গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের ছেলে শিক্ষার্থী বকুল হোসেন (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি শিক্ষক গোলাম রব্বানী ও ছেলে মনিরুজ্জামান মারুফ পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার সরদারপাড়ায় আত্মীয় বাড়ি গিয়েছিলেন। কাজ শেষে রাতে তারা মোটরসাইকেলে আদমদীঘি উপজেলার মটপুকুর এলাকার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে নশরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা সেতুর নির্জন এলাকায় পৌঁছেন।

এ সময় ৭-৮ জনের একদল ছিনতাইকারী রশি দিয়ে তাদের পথরোধ করে। তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারপিট করে। এরপর মোটরসাইকেল, অ্যানড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাত ১২টার দিকে বাবা ও ছেলে হাত, পা ও মুখের বাঁধন খুলে চিৎকার দিলে পথচারীরা তাদের উদ্ধার করেন।

এছাড়া একই স্থানে রাত সাড়ে ৮টার দিকে ছিনতাইকারীরা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শিক্ষার্থী বকুল হোসেনের পথরোধ করেন। তারা হাত, পা ও মুখ বেঁধে মারপিট করে ফেলে রেখে তার মোটরসাইকেল, একটি আইফোন, কিছু ডলার ও ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা চলে যাওয়ার পর তিনি হাত, পা ও মুখের বাঁধন খুলে চিৎকার দেন। তখন পথচারীরা তাকে উদ্ধার করলে তিনি বাড়ি ফিরে যান।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, নশরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা সেতু এলাকাটি খুবই নির্জন। মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে। এ সুযোগে ছিনতাইকারীরা উপজেলা জামায়াতের সেক্রেটারি, তার ছেলে ও এক প্রবাসীর ছেলেকে হাত, পা ও মুখ বেঁধে মারপিটের পর দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ও ডলার ছিনিয়ে নেয়। অল্পের জন্য তারা বেঁচে গেছেন।

ওসি আরও জানান, বুধবার বিকাল পর্যন্ত কেউ থানায় আসেননি। জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনিয়ে নেওয়া বাইক এবং টাকা উদ্ধারে তাদের কার্যক্রম শুরু হয়েছে।##

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 8 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 9 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 1 day আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 1 day আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক