হোম
নির্বাচিত কলাম

বগুড়ায় উষ্ণতার খোঁজে গরম কাপড়ের দোকানে উপচে পড়া ভিড়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: দুই দিনের হঠাৎ বৃষ্টির পর থেকে উত্তরের হিমেল বাতাসে বগুড়ায় শীতের তীব্রতা বেড়েছে। সেইসঙ্গে শুরু হয়েছে দিনে-রাতে ঘন কুয়াশা। আর শীতের এই তীব্রতা থেকে বাঁচতে বগুড়া শহরের ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেটে ভিড় জমাচ্ছেন ক্রেতার। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির পর শীত বেড়ে যাওয়ায় মোটা কাপড় কেনার হিড়িক পড়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) শহর ঘুরে দেখা যায়, ছোট-বড় শপিংমল ও ফুটপাতে গরম কাপড়ের চাহিদা বেড়েছে। শিশু ও বয়স্কদের কাপড় কেনার চাহিদা বেড়েছে কয়েকগুণ। তবে শপিংমলগুলোতে দাম বেশি হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষ ঝুঁকছে ফুটপাতের দোকানগুলোতে। গত বছরের চাইতে এবছর দাম একটু বেশি হওয়ায় শীতবস্ত্র কিনতে হিমশিম খাচ্ছেন দরিদ্র মানুষ।

ফুটপাতের দোকানগুলোতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। এবছর আগেভাগেই ক্রেতার ভিড় বাড়ায় বিক্রেতারাও বেশ খুশি।

বগুড়া শহরের সাতমাথা, স্টেশন রোড, শেরপুর রোড, নবাববাড়ী রোড, কাঁঠালতলাসহ হকার্স মার্কেটে কম দামে বিক্রি হচ্ছে এসব শীতের কাপড়। বিক্রেতারা জানান,জ্যাকেট, সোয়েটার, চাদর, কোর্ট, মাফলার, হাতমোজা ও পা মোজা বেশি বিক্রি হচ্ছে। ফুটপাতগুলোতে কম মূল্যে নতুন কাপড়ও বিক্রি করছেন ব্যবসায়ীরা। কৃষক, দিনমজুর, শ্রমিক, রিকশা-ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বেশি আসছেন ফুটপাতগুলোতে।

শহরের সাতমাথা এলাকার ফুটপাতের ব্যবসায়ী রুহুল আমিন জানান, ক্রেতাদের ভিড় শুরু হয়েছে। আমরাও চাহিদা মতো কাপড় দোকানে তোলার চেষ্টা করছি। বড়দের কাপড়ের পাশাপাশি শিশুদের কাপড়ও বেশ বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, শীতের কাপড় কিনতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা। বিশেষ করে ছুটির দিনে বেশি ভিড় হয়। এছাড়াও প্রতিদিনই বিক্রি হচ্ছে শীতের কাপড়। আমরা শীতের মৌসুমে এই পুরাতন কাপড়ের ব্যবসা করি। শীতের কয়েক মাসের আয় দিয়ে আমাদের সারা বছর চলে। ১৫ বছর ধরে এই ব্যবসা করছি। এখানে গার্মেন্টের সোয়েটার বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত। চাদর বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।

হকার্স মার্কেটের পুরোনো কাপড় বিক্রেতা জুলহাস শেখ বলেন, দোকানে প্রচুর ভিড়। আমরা ক্রেতাদের চাহিদা মতো কাপড় আনার চেষ্টা করছি। কিন্তু এ বছর পুরাতন কাপড়ের বেল্টের দাম অনেক বেশি। অন্য যেকোনো বছরের চেয়ে এবার শীতের কাপড়ের চাহিদাও বেশি। গভীর রাতেও ক্রেতাদের ভিড় কমছে না। বাধ্য হয়েই রাত ১২টা পর্যন্ত দোকান খোলা রাখতে হচ্ছে। প্রকারভেদে জ্যাকেট বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত।

ফুটপাতে পুরাতন জ্যাকেট কিনতে আসা বেলাল হোসেন জানান, কুয়াশার ভেতরে ভোরবেলায় রিকশা নিয়ে বের হতে হয়। শীতে একেবারে কাহিল হয়ে যাই। ভাবছিলাম দুই থেকে আড়াইশোর মধ্যে একটা জ্যাকেট কিনবো। এসে দেখি দাম বেশি। তাই ৩৫০ টাকা দিয়ে জ্যাকেটটা কিনলাম।

হকার্স মার্কেটে কাপড় কিনতে আসা হাসান আলী জানান, এটা গরিবের মার্কেট হিসেবে পরিচিত। এখানে সব শ্রেণি-পেশার মানুষ গরম কাপড় কিনতে পারেন। কাপড়ের দাম হাতের নাগালে থাকায় সবাই সাধ্যমতো গরম কাপড় কিনতে পারেন।

তিনি আরও জানান, নিউমার্কেট, আল-আমিন কমপ্লেক্স, আলতাফ আলী সুপার মার্কেট, রানার প্লাজা, অন্যান্য শপিংমলের ভেতর থেকে কিনতে গেলে দাম অনেক বেশি পড়ে, তাই বাইরে থেকে কিনছি। প্রতি বছরের তুলনায় এবার দাম একটু বেশি নিচ্ছে। শীতবস্ত্র যেহেতু লাগবেই তাই টাকার কথা চিন্তা করছি না।

নিম্ন আয়ের মানুষরা জানান, বড় শপিংমল ও শোরুমে সুন্দর কাপড় থাকলেও দাম তাদের সামর্থ্যের বাইরে। এজন্য তারা ফুটপাতের দোকানে আসছেন। এখানে পুরাতন কাপড় কম দামে পাওয়ায় যায়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 11 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক