হোম
অপরাধ

বগুড়ায় আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব বহু পরিবার, আতঙ্কে ভুক্তভোগীরা।

মিরু হাসান,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রেজাউল ইসলাম বাবু নামের এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। তিনি উপজেলার সদর ইউনিয়নের করজবাড়ী গ্রামের মৃত ফুরুজ আলীর ছেলে। তার প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন কয়েকটি পরিবার।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আদম ব্যাপারী রেজাউল ইসলাম বাবু বিদেশে মোটা বেতনের চাকরি ও ভালো কোম্পানিতে কাজের প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ অনুযায়ী, উপজেলা সদরের কুসম্বী গ্রামের জিল্লুর রহমান, ওবায়েদ, রিফাত, শাহাজান, মিন্টুসহ একই এলাকার পাঁল্লা গ্রামের নিখিল চন্দ্র, পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার প্রণব কুমার এবং আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনসারা গ্রামের প্রশান্ত ইসলামসহ অনেককে বিদেশে পাঠানোর কথা বলে বিপুল অঙ্কের টাকা গ্রহণ করেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, উন্নত জীবনের আশায় কেউ জমি-জমা বিক্রি করেছেন, কেউ সুদে টাকা ধার নিয়েছেন, আবার কেউ ঋণ করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দীর্ঘ সময় পার হলেও কাউকেই বিদেশে পাঠাতে পারেননি অভিযুক্ত বাবু। উল্টো টাকা ফেরত চাইতে গেলে নানা টালবাহানা, ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী জিল্লুর রহমান জানান, সংসারের অভাব-অনটন দূর করার আশায় সামান্য জমি বিক্রি করে প্রায় সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন বিদেশ যাওয়ার জন্য। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাকে বিদেশে পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে তিনি মানবেতর জীবনযাপন করছেন।

অপরদিকে, নশরতপুর ইউনিয়নের বিনসারা গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে প্রশান্ত ইসলামকে পোল্যান্ডে পাঠানোর কথা বলে ১২ লাখ টাকায় চুক্তি করেন রেজাউল ইসলাম বাবু। চুক্তি অনুযায়ী, নগদ সাড়ে ৫ লাখ টাকা গ্রহণ করা হয় এবং বাকি টাকা পোল্যান্ড পৌঁছানোর পর পরিবারের কাছ থেকে নেওয়ার কথা ছিল।

পরবর্তীতে অভিযুক্ত রেজাউল ইসলাম বাবু ভারত হয়ে পোল্যান্ড পাঠানোর কথা বলে ২০২৪ সালের ৪ এপ্রিল প্রশান্ত ইসলামকে কিছু ভূয়া ও জালিয়াতিপূর্ণ কাগজপত্র এবং ভুয়া পোল্যান্ড ওয়ার্ক পারমিট দিয়ে ভারতের হরিদাসপুর-আগরতলা বিমানবন্দরে পাঠান। সেখানে তার লোক রয়েছে বলে মোবাইল অ্যাপ ইমুতে যোগাযোগের মাধ্যমে পোল্যান্ড পাঠানোর আশ্বাস দেওয়া হয়। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করেও কেউ যোগাযোগ না করায় হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত প্রশান্ত ইসলাম ৬ এপ্রিল বাড়িতে ফিরে আসেন।

পরে কয়েক দফা টাকা ফেরত চেয়েও ব্যর্থ হয়ে তিনি বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আদমদীঘিতে মামলা দায়ের করেন। মামলায় রেজাউল ইসলাম বাবুসহ তার সহোদর ভাই রুহুল আমিন উলা ও আবুল কাশেম ওরফে লাদুকে আসামি করা হয়।

পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

এর পরিপ্রেক্ষিতে আদালত রেজাউল ইসলাম বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ তাকে গ্রেফতার করে গত ৫ মে জেলহাজতে পাঠায়।

এদিকে মামলা ও গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে অন্য আসামিদের লোকজন বাদীকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযুক্ত রেজাউল ইসলাম বাবু জেলে থাকায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

বগুড়ায় আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব বহু পরিবার, আতঙ্কে ভুক্তভোগীরা।
অপরাধ 2 hours আগে

দিনাজপুরে জমি দখলের অভিযোগ,আবাদি ভুট্টা কাটার চেষ্টা।
অপরাধ 7 hours আগে

সুনামগঞ্জে অভিযানে মাদক,ডাকাতি,অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত ১২জন আটক।
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত।
রংপুর 7 hours আগে

দিনাজপুরে বাল্য বিবাহ মুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের
রংপুর 7 hours আগে

পীরগঞ্জে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মতবিনিময় সভা
রংপুর 8 hours আগে

দিনাজপুরে দ্বিতীয় স্ত্রীর পুত্রের আঘাতে পিতা ও পুত্র খুন
দুর্ঘটনা 10 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব।
রংপুর 11 hours আগে

সাভারে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ ৩ সন্ত্রাসী আটক।
অপরাধ 20 hours আগে

সান্তাহার ডিগ্রি কলেজে নব নির্বাচিত এমপি মহিত তালুকদারকে গণসংবর্ধনা।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক