হোম
দুর্ঘটনা

বগুড়ায় আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত ৬-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় দিনদুপুরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বসতবাড়ির ৪টি কক্ষ । এসময় ঘুমিয়ে থাকা ২ বছর বয়সী এক শিশুপুত্র আল্পের জন্য রক্ষা পেয়েছে। ৪ মার্চ (শনিবার) দুপুর দেড়টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মোন্নাপাড়া গ্রামের মৃত আশরাফ আলী ওরফে বাবলু ফরিরের ছেলে আমানুল্লাহ ফকিরের বসতবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় ৬-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আমানুল্লাহ ফকিরের স্ত্রী লিমা বেগম জানান , তার মোবাইল ফোনের চার্জার নষ্ট হয়ে যাওয়ায় পাশের বাড়িতে মোবাইল চার্জ দিতে যান।মোবাইলে চার্জ দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে ঘরের জালানা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধুয়া বের হতে দেখেন। এসময় তার ২ বছর বয়সী শিশুপুত্র ঘরে ঘুমিয়ে ছিল। সাড়ে ৩ বছর বয়সী অপর শিশুপুত্র বাড়ির উঠানে খেলা করছিল। ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ঘর থেকে ঘুমান্ত শিশুটিকে বের করেন।তার চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসেন। ততক্ষনে মুহুর্তের মধ্যে ৪টি কক্ষে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।
তিনি আরও জানান, তার স্বামী ঢাকায় বসুন্ধরা গ্রুপের বিটুমিন কারখানার গাড়ী চালকের চাকরি করেন।বহু বছর ধরে তিনি ঢাকায় থাকেন। আনেক কষ্টে ৪ কক্ষ বিশিষ্ট ইটের টিনসেড বাড়ি করেছেন।আগুনে কক্ষে থাকা টিভি, ফ্রিজ,সেলিং ফ্যান,সোফা,আলমারি,বাক্সে জামাকাপড় থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে করে প্রায় ৬-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। এখন নিঃস্ব অবস্থায় দুই শিশুপুত্রকে নিয়ে দিশেহারা পড়েছেন।
সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম উজ্জ্বল জানান,আগুন লাগার পরপরই গ্রামের মসজিদের মাইকে ঘোষণার সাথে সাথে আশপাশের নারী- পুরুষ যে যার মত করে পানি নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিভে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন।
স্হানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে খোঁজখবর নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগুন লাগার কারণ নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক হট শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 14 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 23 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 23 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক