admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সদ্য প্রয়াত আমীর হোসেনের বাড়ি গিয়ে সমবেদনা জানিয়েছেন মহিলা আ’লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। আমীর হোসেন ওই উপজেলার বুড়াইচ ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিলেন। গত ৪ নভেম্বর ঢাকার বি,আর,বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মাহমুদা বেগম কৃক আমীর হোসেনের বাড়িতে গিয়ে প্রয়াত আমীর হোসেনের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালি উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিলি আক্তার, শুকলা ভৌমিক, যুবলীগ নেতা বিশ্বজিৎ দে প্রমুখ।
এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাছিনা বেগমের সদ্য প্রয়াত ছোট ভাইয়ের মৃত্যুর খবরে নিহতের বাড়ি উপজেলার মালা গিয়ে নিহতের পরিবারের খোঁজ খবর নেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||