হোম
আইন-বিচার

ফরিদপুরে ভ্যান চালকের মামলায় আসামি তিন হাজার,আ,লীগ ও এনপি নেতা গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগ, বিএনপির ১৭০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও আড়াই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। ১৭ জানুয়ারি বিকেলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রাতে পৌরসভার বুড়াইচ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস সর্দারের ছেলে লাভলু সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। লাভলু সর্দার পেশায় একজন ভ্যানচালক। এ মামলায় বৃহস্পতিবার রাতে এজাহার ভুক্ত ২০ নম্বর আসামি মো. ইকবাল জিহাদকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। ইকবাল জিহাদ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ও ইছাপাশা গ্রামের তফসির উদ্দীন শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট শেখ হাসিনা দেশে ফিরছেন এমন খবরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসামিরা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় যানবাহন ভাঙচুর করে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করেন এবং ককটেল, হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এছাড়া আসামিরা বিএনপির নেতাকর্মীদের খুন জখমের হুমকি প্রদান করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এদিক গ্রেফতার ইকবাল জিহাদের পরিবারের দাবি, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের আলফাডাঙ্গা পৌর শাখার ৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইকবাল হাসান চুন্নু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বহিষ্কৃত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার, গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনামুল হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, দৈনিক ঢাকা টাইমসের উপজেলা প্রতিনিধি রিয়াজ মুস্তাফিজ, দৈনিক কালবেলার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি ও আওয়ামী নেতা তারিকুল ইসলাম, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল, আওয়ামী লীগ কর্মী মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো, আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭০ নেতাকর্মী।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ জানান, বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলায় হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 hour আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 8 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 8 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 17 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক