হোম
নির্বাচিত কলাম

ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজ নানাবিধ সমস্যায় জর্জরিত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

সনতচক্রবর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধিঃ নানা সমস্যার আবর্তে চলছে বোয়ালমারী সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম। উপজেলার ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এটি। বর্তমানে কলেজটি শিক্ষক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। সমস্যার যেন শেষ নেই। কলেজে শূন্য রয়েছে শিক্ষকের ৯টি পদ। হোস্টেলসহ পুরো কলেজে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় কলেজ ক্যাম্পাস। রয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন সংকট।

এসব সংকটে কলেজটিতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৬ সালে ১০ একর জায়গার ওপর স্থাপিত হয় এই কলেজটি। শুরু থেকেই এলাকায় উচ্চ শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে কলেজটি। ১৯৮৮ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়

এক সময় কলেজটিতে সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়ন করতো। বর্তমানে কলেজটিতে ৪শ ৭২ জন শিক্ষার্থী আছে। একাদশ শ্রেণিতে ৭০ জন, দ্বাদশে ৯৭ জন, স্নাতক ১ম বর্ষে ৯৮ জন, স্নাতক ২য় বর্ষে ৯৪ জন এবং স্নাতক ৩য় বর্ষে ১১৩ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এর মধ্যে ১শ ৭৪ জন ছাত্রী এবং ২শ ৯৮ জন ছাত্র অধ্যয়ন করছে।

কলেজটি প্রতিষ্ঠার পর অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও উচ্চ মাধ্যমিক ও স্নাতক ছাড়া কলেজটিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু করা সম্ভব হয়নি। এ কলেজে অনুমোদিত ২৪ শিক্ষকের স্থলে বর্তমানে কর্মরত ১৫ জন শিক্ষক। রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞানে একজন করে সহকারী অধ্যাপকের পদ শূন্য। অন্যদিকে গণিত, দর্শন, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস ও আইসিটি বিভাগে একজন করে প্রভাষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। শরীর চর্চা শিক্ষক পদও শূন্য। শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম।

একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য দুটি ভবন ব্যবহৃত হচ্ছে, অন্য দুটি ভবন ঝুকিপূর্ণ হওয়ায় তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে কলেজে একটি নতুন ছয় তলা একাডেমিক ভবন নির্মাণাধীন। এটির কাজ শেষ হলে পাঠদানের জন্য ভবনের চাহিদা দূর হবে। কলেজের ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এবং অরক্ষিত। নেই কোন সীমানা প্রাচীর।

বোয়ালমারী সরকারি কলেজের ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস কামরুল সিকদার বলেন, ‘কলেজে নতুন পদ সৃষ্টিসহ শূন্যপদে শিক্ষক পদায়নের চেষ্টা, নতুন নতুন বিষয় খোলা এবং অনার্স চালু করা এলাকাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, ‘নানা সমস্যার মধ্যে কলেজের শ্রেণি ও একাডেমিক কার্যক্রম চালাতে হচ্ছে। শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘কলেজটিতে অনার্স কোর্স চালু না হওয়ায় এবং উচ্চ মাধ্যমিকে ভালো সাবজেক্ট না থাকায় শিক্ষার্থী সংখ্যা অপ্রতুল। কলেজের যে জায়গা আছে তাতে বিশ্ববিদ্যালয় হওয়ার মতো জায়গা। আমি নতুন এসেছি। চেষ্টা করছি কলেজের সম্মান পুনরুদ্ধারের।’ অধ্যক্ষ মো. হাবিবুর রহমান যোগ করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 4 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 6 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 6 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 8 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 9 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 15 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক