হোম
নির্বাচিত কলাম

ফরিদপুরের ডাকাতির প্রস্তুতিকালে জিআর মামলার চার পলাতক আসামীসহ গ্রেফতার ৫।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে জিআর মামলার চার পলাতক আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের হেমায়েত হোসেনের নির্মাণাধীন বাড়ির উত্তর পাশে বাগানের মধ্যে ১৪/১৫ জনের এক দল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালায়।

এ সময় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাতৈর ইউনিয়নের শাহিদ শেখের ছেলে হান্নান শেখ (২৫), ঘোষপুর ইউনিয়নের ইছাখালি গ্রামের মাজেদ শেখের ছেলে মিরাজ শেখ (৪০), একই গ্রামের জয়নুদ্দিন শেখের ছেলে ফারুক শেখ (৪০), শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের মোফাজ্জেল বিশ্বাসের ছেলে আনিচুর রহমান (৩০) এবং একই ইউনিয়নের শেখপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. দুলু মিয়া (২১)। গ্রেফতারকৃতদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রথমোক্ত চার জন একাধিক জিআর মামলার পলাতক আসামী।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ৫/৭ জনসহ এজাহারনামীয় আট জনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় বুধবার মামলা করেছেন। ডাকাতি করার জন্য সমবেত হওয়ার অপরাধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় এই মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 14 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 14 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 21 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 1 day আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক