তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
প্রেমের টানে সুদূর চীন থেকে বিরলে ছুটে এসেছেন ইয়ং সং সং (২৬) নামের এক যুবক। ভার্চুয়ালে পরিচয়-বন্ধুত্ব! এবার সম্পর্ক পরিণতি পাচ্ছে বিয়েতে, চলছে প্রস্তুতি!
আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে। প্রায় ১ বছর আগে ওই গ্রামের অটোচালক নুর হোসেন বাবুর মেয়ে সুরভী আক্তার (১৯) এর সাথে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপসের মাধ্যমে তাদের দু’জনের পরিচয় হয়।
খবরটি ছড়িয়ে পড়ার পর প্রেমিক চীনা যুবক কে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।