admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২১ ১১:৫৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে দুর্দান্ত জয় পায় টাইগাররা। ২২০ রানের বড় ব্যবধানে দেশটিকে হারিয়ে দেয় বাংলাদেশ। বিশাল এই টেস্ট জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়। বিশাল এই টেস্ট জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের আজ পঞ্চম দিন স্বাগতিক দলকে হারিয়ে দেয় বাংলাদেশ দল।
গতকাল ৪৭৭ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ দল। ওই দিনই ব্যাট করতে নেমে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। আজ শেষ দিন স্বাগতিকদের হাতে ছিল ৭ উইকেট, আর দরকার ছিল ৩৩৭ রান। এক পর্যায়ে ১৬৪ রানে ৭ উইকেট হারানোর পর ড্রয়ের অসাধ্য সাধন করার চেষ্টা করে জিম্বাবুয়ে দল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। দিন শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||