হোম
অপরাধ

পীরগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বের অবহেলার  অভিযোগ,ক্ষতির দাবি ভুক্তভোগীর।

মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবীবের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী খামারি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জগথা এলাকার বাসিন্দা ও পেশায় সাংবাদিক মোঃ মনসুর আলী দীর্ঘদিন ধরে গবাদি পশু পালন করে আসছেন। প্রাণী সম্পদ কর্মকর্তা  আহসান হাবীব সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে  তিনি  সাংবাদিকদের কুটক্ষ করে মন্তব্য করে বলেছেন সাংবাদিকরা কোন বাল ছেঁড়াবে দেখবো।  এদিকে এই প্রাণীর সম্পদ কর্মকর্তা আহসান হাবিব  পীরগঞ্জ  উপজেলার

পৌর শহরে বাড়ি হওয়ার কারণে একই কর্মস্থলে দীর্ঘ ২৯ বছর যাবত কর্মরত রয়েছেন।  অথচ সরকারি চাকরি নিয়োগ অনুযায়ী তিন বছর পর পর কর্মস্থল পরিবর্তন হয়। তিনি দীর্ঘ ২৯ বছর ধরে পীরগঞ্জ প্রাণিসম্পদ  উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন

একই জায়গায় কর্মস্থল থাকার কারণে তিনি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন। তার এমন আচরণে ক্ষুব্ধ সেবা নিতে আশা অসংখ্য ভুক্তভোগী স্থানীয়রা বলছেন তার ব্যবহার আচার খুবই খারাপ দীর্ঘদিন এই এলাকায় কর্মস্থলে থাকার কারণে।  তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে গবাদি পশুর লাম্পি স্কিন রোগের টিকা নেওয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তার পরামর্শে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবীবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তিনি টিকা সরবরাহে কোনো কার্যকর ব্যবস্থা নেননি বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, টিকা না পাওয়ায় ২৯ এপ্রিল ২০২৬ তারিখে তার একটি ফ্রিজিয়ান জাতের গবাদি পশু মারা যায়, যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরে আরও তিনটি গরুর চিকিৎসার জন্য বাইরে থেকে টিকা সংগ্রহ করে প্রায় ১০ হাজার টাকা ব্যয় করতে হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার অবহেলার কারণে তিনি মোট ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া পরবর্তীতে যোগাযোগ করলে ওই কর্মকর্তা তার সঙ্গে দুর্ব্যবহার ও অশোভন আচরণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগে ক্ষতিপূরণ আদায়সহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবীবের বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের পর প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এমনটা আশা খামারীর।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  গোলাম রাব্বানী বলেন,  তদন্তের জন্য প্রাণিসম্পদ কর্মকর্তার  ইউএলও জাহাঙ্গীর আলমকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা ও শিক্ষকদের ২ দিনব্যাপী মৌলিক
রংপুর 47 minutes আগে

পীরগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বের অবহেলার  অভিযোগ,ক্ষতির দাবি ভুক্তভোগীর।
অপরাধ 2 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে সমাজ সেবার সপ্তাধিক কর্মশালা অনুষ্ঠিত। 
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁওয়ের সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ।
রংপুর 12 hours আগে

বোচাগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেই সফল করার লক্ষে অবহিতকরণ সভা
রংপুর 12 hours আগে

বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার।
আইন-বিচার 16 hours আগে

প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার,জয়পুরহাটে মিলল
অপরাধ 19 hours আগে

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার
অপরাধ 20 hours আগে

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ,অর্থ বাণিজ্যের অভিযোগে।
অপরাধ 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে ড্রাগন চাষ করে সফল আজিজুর, ৩০ লাখ টাকার ফল
অর্থনীতি 20 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক