হোম
রংপুর

পিবিআইয়ের মিথ্যা প্রতিবেদনে সাংবাদিক কারাগারে সাংবাদকর্মীদের ক্ষোভ।

মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের বিরুদ্ধে কৃষকদল নেতার বানোয়াট মামলায় মনগড়া ও মিথ্যা প্রতিবেদনের কারণে সাংবাদিক কারাগারে যাওয়ায় ঠাকুরগাঁও পুলিশ বুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে প্রেসক্লাবের সাংবাদিকরা।

গত শনিবার( ৩ জানুয়ারী) সন্ধায় রাণীশংকৈল প্রেসক্লাবে এক সাধারণ সভায় ক্ষোভ প্রকাশ করে প্রেসক্লাবের সদস্যরা। সভায় প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাসুদ রানা পলক, সম্পাদক খুরশিদ আলম শাওন,সাংবাদিক ছবি কান্তদেব,আনিসুর রহমান বাকি,মোবারক আলী,ফারুক আহাম্মদ,বিপ্লব, বিজয় রায়,সবুজ ইসলাম, নাজমুল হোসেন, আব্দুল্লাহ আল নোমান।

জানাযায়, প্রেসক্লাব সভাপতি আশরাফুল ও তার ভাই খাইরুল,সাংবাদিক আবুল কালাম আজাদকে জড়িয়ে কৃষকদল নেতা মাসুদ রানা একটি চাদাবাজি ছিনতাই মামলা করেন। সে মামলায় পিবিআই মিথ্যা প্রতিবেদন দেয়। আদালতে আসামি পক্ষ জামিনের আবেদন করলে আদালত সাংবাদিকে জেল হাজতে প্রেরণ করেন।

সাংবাদিকরা বলেন, মিথ্যা প্রতিবেদন দিয়ে সাংবাদিককে কারাগারে পাঠানো পিবিআই’র কর্মকর্তা ঠিক করেননি। এর আগে রাণীশংকৈল উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মাসুদ রানার হঠাৎ করে কোটিপতি বনে যাওয়ার বিষয়ে রাণীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। এর পেক্ষিতে সাংবাদিকরা অনুসন্ধানসহ তার বক্তব্য নিতে গেলে তিনি রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দিতে চায়।

সে অডিও রের্কডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে মাসুদের শাস্তির দাবীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচি পালন করে। এর পরিপেক্ষিতে তিনি নিজেকে আড়াল করার জন্য এবং সাংবাদিকদের বিপদে ও ভয়ভীতিতে রাখার জন্য মামলা করে।

মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য আদালত ঠাকুরগাঁও পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। পিবিআই উপ-পরির্দশক মিলন ইসলাম মামলাটি তদন্ত করে একপক্ষ তদন্ত প্রতিবেদন ঠাকুরগাঁও আদালতে দাখিল করে। গত ২৪ ডিসেম্বর ঠাকুরগাঁও আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মাহাবুব উল ইসলামের আদালতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।এছাড়াও কৌশল হিসাবে মাসুদ রানা আরো ৭ জন সাংবাদিকের নামে সাইবার আইনে মামলা করার কথা বলতে শোনা যাচ্ছে।

রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম বলেন, তার ভাইসহ এ মামলায় ৭জনকে আসামী করে মামলা করেছেন। মামলায় বলা হয়েছে আমরা সবাই মিলে তাকে ছিনতাই চাদাবাজির চেষ্টা করেছি। সব চেয়ে আর্শ্বজনক বিষয় হচ্ছে মামলার বাদীর সাথে গত কয়েকমাসও আমার দেখা হয়নি। তাছাড়া আমি নিজেও কিডনির অস্ত্রপাচার করে অসুস্থ অবস্থায় রয়েছি। মামলাটি পুরোপরি সাজানো ও মিথ্যা। পিবিআই তদন্ত কর্মকর্তা মিলন মোটা অংকের উৎকোচের বিনিময়ে সম্পুর্ণ মিথ্যা ঘটনাকে সত্য রুপে রুপান্তরিত করেছে। মামলাটি পুনরায় তদন্তের দাবী জানাচ্ছি।

বিবাদীর আইনজীবি বার কাউন্সিলের সভাপতি জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জানান, মামলাটির তদন্ত প্রতিবেদন সাংবাদিকের বিপক্ষে যাওয়ায় আদালত তাকে কারাগারে পাঠিয়েছিল। এক সপ্তাহে কারাভোগের পর গত ১ জানুয়ারী তিনি জামিনে মুক্ত হন।

এ বিষয়ে ঠাকুরগাঁও পিবিআইয়ের উপ-পরির্দশক মিলন ইসলাম মুঠোফোনে বলেন, প্রথমত বিবাদী পক্ষ আমাকে অসহযোগিতা করেছে। তাছাড়া স্থানীয়দের স্বাক্ষরপ্রমানাদি ও পারিপাশিকতার উপর ভিত্তিকরে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 47 minutes আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 21 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 22 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক