হোম
আইন-বিচার

পিতার মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন প্রতিবন্ধী সন্তান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মার্চ, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে পিতাকে মুক্তিযোদ্ধা করার স্বীকৃতির দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন প্রতিবন্ধী সন্তান নজরুল ইসলাম (৫২)। ইতিমধ্যে তিনি ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকজন বীর মুক্তিযেদ্ধা ও বিভিন্ন সরকারী দপ্তরে বিষয়টি জানিয়ে এ দাবি জানান। তার মতে তার পিতা মো: আব্দুল মালেক যুদ্ধকালীন সময়ে ঠাকুরগাঁও ভোকেশনার ট্রেনিং ইন্সটিটিউটে এম,এল,এস,এস পদে কর্মরত ছিলেন। ওই সময়ে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন মর্মে বিভিন্ন সূত্র থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানতে পারেন। যুদ্ধের পর তিনি আর ফেরত আসেননি বলে জানা যায়।
পিতাকে মুক্তিযোদ্ধা দাবিকারী নজরুল ইসলামের খালা হাসিনা বেগম বলেন, আমার দুলাভাই মো: আব্দুল মালেক ঠাকুরগাঁও পৌর শহরের ঘোষপাড়া মহল্লার স্থায়ী বাসিন্দা ছিলেন। তার একমাত্র ছেলে নজরুল ইসলাম একজন প্রতিবন্ধী আমাদের বাড়িতেই থাকে। দুলাভাই ১৯৬৮ সালের ১ অক্টোবর ঠাকুরগাঁও ভোকেশনার ট্রেনিং ইন্সটিটিউট (টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে) চাতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যোগদান করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানতে পারেন তিনি যুদ্ধে অংশগ্রহন করেছিলেন।

পরবর্তিতে তিনি যুদ্ধ থেকে ওই প্রতিষ্ঠানে আর ফেরত আসেননি। আমরা দীর্ঘদিন উনার কোন খোজ না পেয়ে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গেলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো: বজলুর রহমান আমাদের একটি প্রত্যায়ন পত্র প্রদান করেন। যেখানে তিনি উল্লেখ করেন, তারা বিভিন্ন তথ্য সূত্র থেকে জানতে পারেন মো: আব্দুল মালেক স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেছিলেন এবং শহীদ হয়েছিলেন।
পিতাকে মুক্তিযোদ্ধা দাবিকারী সন্তান নজরুল ইসলাম (৫২) বলেন, আমাদের বাসা আগে পৌর শহরের ঘোষপাড়ায় ছিল। কিন্তু বর্তমানে সেখানে থাকি না। বর্তমানে আমি খালার বাসা সালন্দর ইউনিয়নের জামুরীপাড়ায় থাকি। সেখানে মানুষের বাসা বাড়িতে ও মাঠে দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করি। সামান্য কিছু টাকা পেলেও চলতে পারি না; বিয়ে করলেও আর্থিক অনটনের কারনে সংসার টিকেনি। আমরা অনেক মানুষের কাছে জেনেছি আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে শহীদ হয়েছেন। আমরা বাবার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি চাই।
এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, নজরুল ইসলামগণ অনেক বিলম্ব করে ফেলেছেন। কিছুদিন পূর্বে উনাদের হাতে সুযোগ ছিল। তবে যেহেতু উনাদের মুক্তিযোদ্ধা হিসেবে কোন কাগজপত্র নেই সেহেতু আমাদের তেমন কিছু করার নেই। উনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রয়োজনীয় সাক্ষী সহ যোগাযোগ করতে পারেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 6 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 16 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 19 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 20 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 20 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক