হোম
নির্বাচিত কলাম

পিআর পদ্ধতিতে বিএনপির ভয় কেন প্রশ্ন ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা দেলাওয়ারের

ঠাকুরগাঁও || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বর্তমানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল

বিএনপিকে বলেছেন, আপনারা পিআর পদ্ধতিকে ভয় পাচ্ছেন কেন? জামায়াতে ইসলাম এবার রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এবার ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তারা নিতে চায়। তারা আর একটা দলের সঙ্গে সমঝোতা করবে কেন?

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে এক যুবকর্মী সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেলাওয়ার হোসেন আরো বলেন, ‘আমরা ৯১, ৯৬, ২০০১, ২০০৯ এবং ২০১৮ সালের নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করেছি আসন বাড়ানোর চিন্তা নিয়ে।

আর এবার শুধুমাত্র আসন বাড়ানোর চিন্তা নয়, আগামী দিনে বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভোট বিজয়ের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি আরো বলেন, যে শক্তিকে জনগণ গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে, তাদের সঙ্গে আঁতাত করে একটি দল আবার ক্ষমতায় আসতে চায়। যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, ভেতরে ভেতরে তাদের সঙ্গে লিয়াজোঁ করে এখন ক্ষমতায় আসতে চাচ্ছেন।

আর আমরা চাচ্ছি তাদের বিচার। এই বিচার হলে তাদের সঙ্গে অন্যদের আঁতাত হবে না, এই আশঙ্কায় তারা বিচারও চায় না। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হিসেবে অভিহিত করে জামায়াতের এই নেতা আরো বলেন, দীর্ঘ ৩৬ দিনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে এক খুনি স্বৈরাচারকে পরাজিত করা হয়েছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে এ দেশের ছাত্র-জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে।

২০২৪ এর ৫ আগস্টের পর আরেকটি রাজনৈতিক শক্তি একই ধরনের আচরণ নিয়ে আবির্ভূত হয়েছে এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইছে উল্লেখ করে দেলাওয়ার বলেন, যেই ১৪-এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যেই ১৮ এবং ২৪-এর নির্বাচনের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, তারাই কিনা আজকে আবার মানুষের মতামতকে উপেক্ষা করে, জনসমর্থনকে উপেক্ষা করে, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে তার দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ ছাড়া এতে আরো বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি মো. আলমগীর হোসেন এবং ঠাকুরগাঁও পৌরশাখার আমীর মাওলানা শামসুজ্জামান শাহ শামীমসহ অন্যান্য নেতারা।
এসময় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ সংগঠনের বিভিন্ন স্তরের যুব নেতারা উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক