হোম
নির্বাচিত কলাম

পার্বতীপুর প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরের সর্বস্তরের সকল সাংবাদিকের সমন্বয়ে দীর্ঘ প্রায় ১৫ বছর পর ভোট গ্রহণের মধ্যে দিয়ে পার্বতীপুর প্রেস ক্লাবের ৯ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২২ আগষ্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়।

এতে ৩৫ জন সদস্য ভোট প্রদান করেন। এরপর রাত ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সিনিয়র সাংবাদিক অধ্যাপক আতাউর রহমান আহবায়ক নির্বাচিত হন এবং সদস্য পদে যারা নির্বাচিত হলেন, মোহাম্মদ শামসুল হুদা, মামুনুর রশীদ বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন, তাজকির হোসাইন, মোস্তাফিজুর রহমান বকুল, বদরুদ্দোজা বুলু, আমজাদ হোসেন ও ইফতেখার হাবিব। এর আগে বিকেল ৪টায় আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।

আহবায়ক কমিটি আগামী দুই মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। উল্লেখ্য গত ১৪ আগস্ট গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের খুনের প্রতিবাদে সারা দেশের ন্যায় পার্বতীপুরের স্থানীয় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে। এতে করে দু’দিনের নশ্বর দুনিয়ায় ভেদাভেদ ভুলার মনোভাব সৃষ্টি হয়।

ডাক দেয় সকল সাংবাদিক ঐক্যের ভিত্তিতে একটাই প্লাটফর্ম প্রেসক্লাবের। যেমন কথা তেমন সিদ্ধান্ত ঘোষণা হয় একটাই প্রেসক্লাব পার্বতীপুরে। এরপর দু’দফায় সম্মিলিতভাবে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশের পর, পূর্বঘোষণা অনুযায়ী ২০ আগস্ট, দুপুর ১২টায় পার্বতীপুরে তিন ধারায় বিভক্ত সাংবাদিকদের উপস্থিতিতে শহীদ মিনার সড়কের সিঙ্গার মোড়ে পার্বতীপুর প্রেসক্লাব কার্যালয়ে অবস্থান নেয় ও সমাবেশ করে। উক্ত সাংবাদিক সমাবেশে উপস্হিত বক্তারা ঘোষণা দেন আগামী ২২ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনাসভা করার ব্যাপারে সম্মত হন। গঠিত আহ্বায়ক কমিটি পরবর্তী ২ মাসের মধ্যে ৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন মর্মে সবাই ঐক্যমতের আহবান জানান। জানা গেছে, ১৯৮০ সালে পার্বতীপুর উপজেলা শহরে কর্মরত সাংবাদিকদের পেশাগত প্লাটফর্ম হিসেবে পার্বতীপুর প্রেসক্লাবের যাত্রা শুরু হয় ।

এরপর গতানুগতিকভাবে যুগের পর যুগ ধরে নির্ধারিত কমিটির মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম চললেও দুই যুগ পূর্বে রাজনৈতিক প্রেক্ষাপটের জটিলতায় তৈরি হয় পার্বতীপুরে একাধিক প্রেসক্লাব। ছাত্র জনতার তোপের মুখে ফ্যাসিষ্ট সরকারের বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধভাবে মিলিত হয় এই প্রেসক্লাবে। এক পর্যায়ে প্রেসক্লাবের সদস্য পদের জন্য সাংবাদিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য তালিকা চূড়ান্ত করা হলেও ওই সময় গঠিত আহ্বায়ক কমিটির কতিপয় সদস্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা না করেই নিজেদের পছন্দের সাংবাদিকদের নিয়ে ১১ সদস্যবিশিষ্ট ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করে।

এতে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের দানা বাঁধে ক্রমেই। ফলে পার্বতীপুরে নতুন করে পার্বতীপুর প্রেসক্লাব ও পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব নামে আরো দুটি প্রেসক্লাবের সৃষ্টি হয়। এদিকে ৫ আগস্ট-পরবর্তী পার্বতীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি তাদের কার্যকালের এক বছর পেরিয়ে গেলেও কোনো সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। এতে করে প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।

ফলে সারা দেশে সাংবাদিকের উপর অমানবিক নিষ্ঠুর নির্যাতন, গুম, খুন , হয়রানি, প্রেরেসানি, জোর, জুলুমের প্রতিবাদে পার্বতীপুরে দৃষ্টান্তমুলক সৃষ্টিতেই কমলযোদ্ধারা ঐক্য মতের আহবান জানান। এরেই প্রতিফল স্বরূপ এবারে পার্বতীপুর প্রেসক্লাবে একটি ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 3 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 6 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 6 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 7 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 12 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 22 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক