হোম
ক্রিকেট

পাকিস্তান সফরে যেভাবে নিরাপত্তা দেয়া হবে বাংলাদেশ জাতীয় দলকে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২০ ৭:৪৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

লাহোরে ১০ হাজার পুলিশ মোতায়েন হচ্ছে বাংলাদেশের সফর উপলক্ষ্যে বহুল আলোচিত পাকিস্তান সফরে বুধবার রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। একটি বিশেষ বিমানে দলের সদস্যরা প্রথমে যাবেন লাহোরে। বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি কোন ফ্লাইট না থাকার কারণে এই বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি দু’টো দল পাঠিয়েছিল পাকিস্তানে – অনুর্ধ ১৯ এবং নারী ক্রিকেট দল। ২০১৯ সালে এই দল দুটো পাকিস্তানে গিয়েছিল কাতার হয়ে। তবে সব ছাপিয়ে এখনও আলোচিত হচ্ছে পাকিস্তানে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এরই মধ্যে পাকিস্তান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, কারণ দেখিয়েছেন যে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাই তিনি এই সফরে যেতে চান না। বাংলাদেশ জাতীয় দল তিনবার পাকিস্তানে যাবে। প্রথম দফায় তারা তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরপর একটি টেস্ট ম্যাচ হবে ফেব্রুয়ারি মাসে। আর চুড়ান্ত দফায় এপ্রিলে বাংলাদেশ খেলবে একটি ওয়ানডে এবং আরও একটি টেস্ট ম্যাচ।

কীভাবে নিরাপত্তা নিয়ে নিশ্চিত করছে বিসিবি ?

পুরুষ জাতীয় দলের পাকিস্তান সফরের বিষয়টি সামনে চলে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০১৯ সালের অক্টোবর মাসে দেশটিতে প্রতিনিধি দল পাঠায় পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য। এরপর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিবিসি বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করে।

পাকিস্তানের ক্রিকেট ভক্তদের উৎসব, বিসিবি’র প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে বলেন, আমরা সব সময়েই চেয়েছি ছোট একটা সময়ের জন্য পাকিস্তানে যেতে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকেও সুনির্দিষ্ট পরামর্শ ছিল। সেটাই মেনে আসার চেষ্টা করেছি আমরা।এখানে প্রশ্নটা ছিল নিরাপত্তার, মি. চৌধুরী পাকিস্তান সফরের বিষয়টি ব্যাখ্যা করছিলেন এইভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে যে পাকিস্তান বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য প্রেসিডেনশিয়াল নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পাকিস্তানের পুলিশও এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানিয়ে। ওই বিবৃতিতে বলা হয়েছে, তিন স্তর বিশিষ্ট একটি নিরাপত্তা ব্যবস্থা পার হয়েই কেবল স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন একজন দর্শক। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম দফার তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে। লাহোর পুলিশের ডিআইজি রাই বাবর সাঈদ জানান, এ সময় মোট ১০ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে।

ক্রিকেট, লাহোর, পাকিস্তান, বাংলাদেশ

ক্রিকেট, লাহোর, পাকিস্তান, বাংলাদেশ

লাহোর পুলিশ জানিয়েছে, ১৭টি সুপার পুলিশ ডিভিশন এবং ৪৮টি ডেপুটি সুপার পুলিশ ডিভিশন নিরাপত্তার দায়িত্বে থাকবে। কর্মকর্তাদের মধ্যে ১৩৪ জন ইন্সপেক্টর এবং ৫৯২জন উর্ধ্বতন সাব-অর্ডিনেট অফিসার দায়িত্ব পালন করবেন। রাই বাবর সাঈদ সংবাদ সম্মেলনে বলেন, শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই নয়, পাকিস্তানের ক্রিকেটারদেরকেও একই ধরণের নিরাপত্তা দেয়া হবে। তবে মাঠের নিরাপত্তার চেয়ে ক্রিকেটারদের চলাচলের পথের নিরাপত্তা একটা বড় ইস্যু পাকিস্তানে। ২০০৯ সালে করাচীতে শ্রীলঙ্কার ক্রিকেট দলের টিম বাসে যে হামলা হয়েছিল, তা ঘটেছিল হোটেল থেকে ক্রিকেটাররা স্টেডিয়াম যাওয়ার পথে। তাই ক্রিকেট দল যেসব পথ দিয়ে যাবে ও আসবে, সেসব জায়গায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান লাহোর পুলিশের ডিআইজি। বাবর সাঈদ বলেন, এখানে বিভিন্ন স্তরের নিরাপত্তার কথা ভেবেছি আমরা। ভবনের ছাদগুলোতে থাকবে স্নাইপার, আর এছাড়া প্রয়োজন মতো মোতায়েন থাকবে ডলফিন স্কোয়াড (যারা বাইকে টহল দেবেন), এলিট পুলিশ স্কোয়াড এবং পুলিশের রেসপন্স টিম। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের সাথে দেশ থেকে পাঠানো নিরাপত্তা প্রতিনিধি দলও থাকছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা পিটিআই-য়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা মূলত ডিজিএফআই বা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের সঙ্গে সংশ্লিষ্ট।পাকিস্তানের মন্ত্রিসভায় বাংলাদেশ সফর নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে বলেও দেশটির গণমাধ্যমে প্রতিবেদন বলা হয়েছে।আগের দলগুলো যেমন নিরাপত্তা পেয়েছিল ওপরে হেলিকপ্টার, রাস্তাঘাট একেবারেই ফাঁকা – এমনকি যেসব রাস্তায় গাড়ি যাবে, সেসব রাস্তার আশেপাশে কোনো সাধারণ মানুষকে দেখা যায়নি” – শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক আসান্থা ডি মেল বলছিলেন এই কথা। শ্রীলঙ্কার ক্রিকেট দল দু’দফায় সফর করেছিল পাকিস্তান। প্রথম দফায় ওয়ানডে, দ্বিতীয় দফায় টেস্ট সিরিজ খেলেছিল তারা। তবে প্রথম দফায় শ্রীলঙ্কার ১০জন নিয়মিত ক্রিকেটার ওয়ানডে সফরের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

তবে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পাকিস্তান। ক্রিকেট শ্রীলঙ্কার অফিসিয়াল ইউটিউব পাতায় একটি ভিডিওতে দেখা যায়, মোট ৩২টি বড় গাড়ির একটি বহর শ্রীলঙ্কার জাতীয় দলকে স্টেডিয়াম থেকে হোটেল এবং হোটেল থেকে স্টেডিয়ামে নিয়ে গিয়েছিল। ওই বহরে খেলোয়াড় বহনকারী বাসের মতো দেখতে বেশ কয়েকটি বাস ছিল, যাতে ঠিক কোন বাসে ক্রিকেটাররা রয়েছে তা বোঝা না যায়। বাড়তি অর্থ দিয়েও ক্রিকেটার নিয়েছে পাকিস্তান
এর আগে ২০১৫ সালে পাকিস্তানে সফর করে জিম্বাবুয়ে। ওই দলের সদস্যরা প্রত্যেকে ১২,৫০০ মার্কিন ডলার করে পেয়েছিলেন। ২০১৭ সালে পাকিস্তান সুপার লিগের ফাইনালে খেলেছিলন যেসব বিদেশি ক্রিকেটার অর্থাৎ যারা পাকিস্তানি নন, তারা বড় অঙ্কের টাকা পেয়েছিলেন। ২০১৭ সালেই আইসিসির একটি বিশ্ব একাদশ পাকিস্তানে সফর করে। দলের সদস্যরা প্রত্যেকে এক লাখ ডলার করে পেয়েছিলেন।

ক্রিকেট, লাহোর, পাকিস্তান, বাংলাদেশ

ক্রিকেট, লাহোর, পাকিস্তান, বাংলাদেশ

এছাড়া ২০১৮ সালে যে ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তান সফর করেছিল, সেই দলের সদস্যরা ২৫,০০০ ডলার করে পেয়েছিলেন।২০১৯ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি ঘোষণা দেন যে এখন থেকে আর অতিরিক্ত অর্থ দিয়ে বিদেশী দল পাকিস্তানে আনা হবে না। মুশফিকসহ চারজনের ‘না’ বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানে সফর নিশ্চিত হওয়ার পর সবচেয়ে বড় খবরের বিষয় হন মুশফিকুর রহিম, যখন তিনি ঘোষণা করেন যে নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুশফিক ছাড়া আর কোনো ক্রিকেটার ‘না’ করেননি বটে, কিন্তু কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ কজন সদস্য যেমন স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরি, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এবং ফিল্ডিং কোচ রায়ান কুক দলের সাথে পাকিস্তান সফরে যাবেন না বলে জানান।এছাড়া একজন কম্পিউটার বিশ্লেষকও পাকিস্তানে যাবেন না বলে জানিয়েছেন। তিনি একজন ভারতীয় নাগরিক। অন্য ক্রিকেটাররা একই সুরে কথা বলছেন পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি জানিয়েছে যে পাকিস্তান সফরের বিষয়টি নিয়ে পরিবারকে বোঝানো বেশ কঠিনই ছিল।”তারা কিছুটা উদ্বিগ্ন ছিলেন। পরে ওরা রাজি হয়েছে। এদিক থেকে কিছুটা স্বস্তি। পরিবার হয়তো অতটা উদ্বিগ্ন থাকবে না। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।তবে নাজমুল হোসেন শান্ত ও নাঈম শেখের মতো খেলোয়াড়রা অবশ্য বেশী জোর দিচ্ছেন পারফরমেন্সের দিকে, বলছেন নিরাপত্তার চেয়ে বরং ক্রিকেট নিয়েই বেশি ভাবছেন তারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 18 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 20 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক