হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড় জেলার সদর ও আটোয়ারীতে সতীনকে বিজয়ী করতে মাঠে দুই নারী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২১ ১২:১৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার সদর ও আটোয়ারীতে সতীনকে বিজয়ী করতে মাঠে দুই নারী। আমাদের সমাজে প্রচলিত ধারণা হলো, সতীন মানেই একে অপরের শত্রু। প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ আরো কত কী। তবে সাধারণ এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন শাহিনা বেগম, আকলিমা বেগম ও রত্না বেগম। তারা একে অপরের সতীন। সংসার জীবনে তারা মিলেমিশে তো চলছেনই, এবার আসন্ন ইউনিয়ন পরিষদ, ইউপি, নির্বাচনে বড় জা শাহিনার পক্ষে প্রচার চালাতে কোমড় বেঁধে নেমেছেন বাকি দুই জন। জানা যায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৪ নং রাধানগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়বেন শাহিনা বেগম। এ জন্য আগাম প্রচারণা শুরু করেছেন তিনি।

আর বড় সতীনকে জেতাতে প্রচারণায় নেমেছেন বাকি দুই জন। একই সঙ্গে রয়েছেন স্বামী দেলোয়ার হোসেন। নির্বাচন কমিশন, ইসি, ঘোষিত তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর পঞ্চগড় জেলার সদর ও আটোয়ারী উপজেলায় ইউপি অনুষ্ঠিত হবে। আলোচিত তিন সতীনের দাবি, শুধু নির্বাচন উপলক্ষেই নয়, বরং তাদের তিন জনের মধ্যে মধুর সম্পর্ক রয়েছে আগে থেকেই। এ ব্যাপারে স্থানীয়রাও জানান, তিন সতীনের সংসার হলেও তারা সুখে-শান্তিতেই রয়েছে। কোনো দিনও বিবাদে জড়াননি।

আসন্ন নির্বাচনে বড় সতীনের জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। এ বিষয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হতে যাওয়া শাহিনা বেগম বলেন, তারা তিন সতীন সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ান। তাদের মধ্যে বড় ধরনের কোনো ঝামেলা নেই। এবারের নির্বাচনে স্বামী ও দুই সতীনের পরামর্শেই অংশ নিতে যাচ্ছেন। ভোট উপলক্ষে আগাম প্রচারণায় অনেকটাই সহযোগিতা করছেন এলাকার মানুষ। ইনশাল্লাহ জয়ী হবেন বলে জানান তিনি।

মেঝো সতীন আকলিমা বেগম এ বিষয়ে বলেন, তার স্বামী তিনটা বিয়ে করেছেন। সবাই একসঙ্গে থাকেন। এবারের ইউপি নির্বাচনে তার আপা তথা বড় সতীন অংশ নিচ্ছেন। তাকে জয়যুক্ত করতেই একসঙ্গে প্রচারণা চালাচ্ছেন তারা।

অপরদিকে, সবচেয়ে ছোট সতীন রত্না বেগম বলছেন, তারা স্বামীসহ তিন সতীন মিলে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এলাকার মানুষ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। এ নিয়ে এলাকায় অনেক সাড়া পড়েছে। আশা করছেন, এলাকাবাসী তাদের প্রার্থীকে ভোট দেবেন। উল্লিখিত তিন সতীনের স্বামী হলেন দেলোয়ার হোসেন। তিনি একজন মৎস্য চাষী। এক মেয়ে ও তিন ছেলের এই জনকের দাবি, তিন সতীন একসঙ্গে বসে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। বাকি দুই জন শাহিনাকে সমর্থন দিয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 35 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 8 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 9 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 9 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 9 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 12 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 12 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 17 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক