হোম
আইন-বিচার

পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।

আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার স্থাপনের অভিযোগ উঠেছে।

রবিবার (২৫জানুয়ারি) পঞ্চগড়-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মুহাম্মদ বেলাল হোসেন।

অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি-২০২৫ এর ধারা ১৪ অনুযায়ী প্রতি ইউনিয়ন ও পৌরসভায় সর্বোচ্চ একটি করে বিলবোর্ড স্থাপনের অনুমতি থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী দেবীগঞ্জ পৌরসভা এলাকায় তিনটি রঙিন বিলবোর্ড স্থাপন করেছেন। এসব বিলবোর্ড দেবীগঞ্জ পৌরসভার চৌরাস্তা, এলএসডি মোড় এবং করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে স্থাপন করা হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া আচরণবিধি-২০২৫ এর বিধি ৭ অনুযায়ী ব্যানার ও ফেস্টুন দালান,গাছ এবং বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটিতে স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটিতে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে বলে অভিযোগ করা হয়। এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি, দেবীগঞ্জ শাখার দেয়াল, দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরের গাছ এবং বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার ও ফেস্টুন লাগানোর বিষয়টি উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী পোস্টার তৈরি ও ব্যবহার করতে পারবেন না। তবে বিএনপি মনোনীত প্রার্থী পোস্টারের নির্ধারিত সাইজে ডিজাইন করে পরপর দুটি পোস্টার একত্রে কাপড়ে প্রিন্ট করে প্রচারণা চালাচ্ছেন, যা আচরণবিধি এড়িয়ে যাওয়ার অপচেষ্টা এবং সরাসরি লঙ্ঘনের শামিল।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে মুহাম্মদ বেলাল হোসেন বলেন, পৌরসভা ও ইউনিয়ন প্রতি একটি করে বিলবোর্ড স্থাপনের নিয়ম থাকলেও বিএনপি প্রার্থী তিনটি বিলবোর্ড স্থাপন করেছেন। আবার বিলবোর্ডে মুদ্রণ সংখ্যায় ৩৮ কপি উল্লেখ আছে। উনি ওনার প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ রেখেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনী এজেন্ট ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী বলেন, রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের এখনো কিছু জানায়নি। অনিচ্ছাকৃত ভাবে এমন হয়ে থাকলে ভবিষ্যতে আমরা এই বিষয়ে সচেতন থাকব যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়।

এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, অভিযোগটি পেয়েছি। অভিযোগটি ইলেকশন ইনকোয়ারি কমিটির নিকট পাঠানো হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »