হোম
অপরাধ

পঞ্চগড় পৌর যুবলীগের হাবিবুর রহমান শিশিরকে ইয়াবাসহ গ্রেপ্তার।

সোহরাব হোসেন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান (৩৮) ও তাঁর আপন ছোট ভাই নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাবেক দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরকে (২৮) গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলার বোচা গঞ্জ থানা পুলিশ।

গত মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ দিবাগত রাতে উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতুর ওপর থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোচাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পরে সেই মামলায় তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। গ্রেপ্তার হাসনাত ও শিশির পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার বাসিন্দা। তারা ওই এলাকার মোকলেছুর রহমানের ছেলে। হাসনাতের বিরুদ্ধে পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ থানায় বিএনপি অফিস ভাংচুর, সন্ত্রাস বিরোধী আইন, জুলাই আন্দোলনে ইজিবাইক চালক আল আমিন হত্যা ও গুম মামলা সহ জুলাই অভ্যূত্থানের একাধিক মামলা রয়েছে।

তবে শিশিরের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। বোচাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতু এলাকায় জরুরি আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করছিলেন। এসময় তাদের সন্দেহজনক চলফেরায় পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এসময় দুই ভাইয়ের কাছ থেকে ৩০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতি পিছ ইয়াবা তিনশ টাকা হিসেবে আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

এঘটনায় বোচাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) সুমন কুমার সরকারকে। পুলিশের ভাষ্য, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন দুই ভাই।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি জেনেছি। তবে মাদকের মামলায় তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, যুবলীগ নেতা হাসনাত ও তার ভাই শিশিরকে গ্রেপ্তারের বিষয়টি জানার পরপরই আমরা তাদের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি ওই থানায় একটি বেতার বার্তা দিয়েছি। তবে তাদেরকে আদালতের মাধ্যেমে পঞ্চগড়ের মামলাগুলোতে শ্যোন এরেস্ট দেখিয়ে পঞ্চগড়ে নিয়ে আসা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড় পৌর যুবলীগের হাবিবুর রহমান শিশিরকে ইয়াবাসহ গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

নাগরিক ভাবনা: তিনজন মানুষের ঋণ,কৃতজ্ঞতার ভাষা যেখানে নীরব
নাগরিক ভাবনা 13 hours আগে

বগুড়ায় শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র করে উল্টো বাদীর বিরুদ্ধে
অপরাধ 18 hours আগে

পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে ১২ ইউপি সদস্যের অনাস্থা
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায়
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ৩ মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৫০
রংপুর 1 day আগে

পঞ্চগড়ে চা পাতায় পানি মিশিয়ে ওজন বাড়ানোর অপরাধে জরিমানা।
রংপুর 2 days আগে

​পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের সাইন্স একাডেমীর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক