হোম
দুর্ঘটনা

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী মিনিবাস

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ মে, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার : পঞ্চগড় তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) দুপুরে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার আসার পথে উপজেলার শালবাহান ডাহুক ব্রীজের গুচ্ছগ্রাম এলাকায় স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে এ দূর্ঘটনাটি ঘটে। পরে তাদেরকে ঘটনাস্থল হতে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নেয়া হয়েছে।

এদের মধ্যে আহতরা হলেন, সদর ইউনিয়নের সাইফুল ইসলাম (৬০), তিরনইহাট ইউপির দৌলতপাড়ার অপু (২৫), শালবাহান ধারাগছ এলাকার রফিকুল (৪৫), শাপলা (২০), নামাগছের রফিক (৪৫), সর্দারপাড়ার আব্দুল গণি (৫৯), সিপাইপাড়ার তুষার (৪০), ডেমগছের হাসিবুল ইসলাম (৪০), বুড়ীমুটকী এলাকার জিতেন রায় (৪৫) ও সলিম (৫৫)। এদের মধ্যে সাইফুল ইসলাম, অপু, রফিকুল, হাসিবুলসহ ৬জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। তেঁতুলিয়া হাসপাতালে অঃ গনি, জিতেন ও সলিম ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পঞ্চগড় থেকে আসা ফোর সিস্টার নামের যাত্রীবাসটি উল্টে ডাহুক ব্রীজ সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় এসে মহাসড়ক থেকে উল্টে একটি নার্সারিতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, দুপুরে পঞ্চগড় থেকে যাত্রীবাহী বাসটি তেঁতুলিয়ায় আসছিল। ডাহুক ব্রীজ পার হলে গুচ্ছগ্রাম সংলগ্ন স্থানে পৌছালে বাসটি হঠাৎ উল্টে যায়। বাসটিতে অনেক যাত্রী ছিলেন।

আহত বাসযাত্রী তুষারসহ কয়েকজন জানান, আমরা পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় আসছিলাম। ডাহুক ব্রীজ পার হলে গুচ্ছগ্রাম স্থানে আসলে সামনে বাতাস ও বিজলী চমকায়। তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আমরা অনেক যাত্রী দূর্ঘটনার শিকার হই। ।

তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশের এসআই ফরহাদ হোসেন বলেন, দুপুরে পঞ্চগড় থেকে একটি যাত্রীবাহী তেঁতুলিয়া আসার পথে চাকা পামচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১১ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি সড়কে হেলেদুলে আসছিল বলে আহত যাত্রীরা জানিয়েছেন। বাসটির চালক গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। কেউ মারা যাননি। সবাই প্রাণে বেঁচে গেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 16 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 18 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 20 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক