হোম
অপরাধ

পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে ১২ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাব।

সোহরাব আলী,পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত উপজেলা সেক্রেটারি আব্দুল হালিমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য। আজ

বুধবার ১৯ আগস্ট ২০২৬ সকালে ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা একত্রিত হয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহার নিকট এ অনাস্থা প্রস্তাব জমা জমা দিয়েছেন।

অনাস্থা প্রস্তাবে চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের মতো অভিযোগ আনা হয়েছে। এসব অনিয়মের কারণে চেয়ারম্যানের সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না বলেও দাবি করেছেন ইউপি সদস্যরা।
এর আগে মোহাম্মদ আলী জিন্নাহকে আহ্বায়ক করে ইউনিয়ন পরিষদের হলরুমে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সব ইউপি সদস্যের সম্মতিক্রমে কাম আতুর নারী লোভী জামাত নেতা চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত হয়। পরে সভার রেজুলেশনে স্বাক্ষর করেন সদস্যরা।

ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।সাধারণ মানুষও নানা ভোগান্তির শিকার হচ্ছেন এবং চেয়ারম্যানের দুর্ব্যবহারে ইউনিয়ন বাসি সহ ইউপি সদস্যরা ক্ষুব্ধ। তাই সদস্যদের দাবি তাদের দেওয়া অনাস্থা প্রস্তাব গ্রহণ করে তদন্তের মাধ্যমে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারীরা হলেন, ইউপি সদস্য ফেরদৌসী বেগম, শিল্পী বেগম, আরতী রানী, নূর ইসলাম, সহিদুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, খলিলুর রহমান, সম্রাট অশোক প্রধান, আব্দুল হাকিম, হিতেন চন্দ্র রায়, নবেল মিয়া ও রবিউল ইসলাম।

ইউপি সদস্য নুর ইসলাম বলেন, চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির কারণেই তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে।
সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ অভিযোগ করেন, আব্দুল হালিম দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন কাজে অনিয়ম করেছেন। উন্নয়নমূলক কাজেও কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে সব সদস্য একমত হয়ে তার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন।

ইউপি সদস্যরা এ অনাস্থা প্রস্তাবের অনুলিপি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় ঢাকা, বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য, এবং জেলা প্রশাসক বরাবরে অনাস্থা প্রস্তাবের কাগজপত্র পাঠানো হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সে কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতি করেননি। ইউনিয়নের মানুষ বিষয়টি জানেন। তিনি প্রশ্ন তুলে বলেন যারা অভিযোগ করেছেন, তারা অভিযোগ দিতে থাকুক; এরপর কী হয়, তা তিনি দেখবেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, পরিষদের কাগজপত্র ও রেজুলেশনসহ সংশ্লিষ্ট সব নথি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, যে আব্দুল হালিম দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালে নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে দল থেকে বহিষ্কৃত হন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে ১২ ইউপি সদস্যের অনাস্থা
অপরাধ 1 hour আগে

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায়
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ৩ মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৫০
রংপুর 4 hours আগে

পঞ্চগড়ে চা পাতায় পানি মিশিয়ে ওজন বাড়ানোর অপরাধে জরিমানা।
রংপুর 1 day আগে

​পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের সাইন্স একাডেমীর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
রংপুর 1 day আগে

সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ রাস্তায় চরম ভোগান্তিতে প্রতিবন্ধী ও অসুস্থ মানুষ।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়াসহ একাধিক
অপরাধ 2 days আগে

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লারখনি শ্রমিকদের আন্দোলনের ডাক।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক