হোম
তথ্য ও প্রযুক্তি

পঞ্চগড়ে ক্যাশলেস ইউপি ও পৌর সেবা সিস্টেম বাস্তবায়নে সম্মাননা পেলেন কবির

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন (বোদা) পঞ্চগড়, প্রতিনিধিঃ ডিজিটাল প্রযুক্তির কল্যাণে এখন পাওয়া যায় নানারকম ডিজিটাল সেবা। মোবাইলেই মিলছে নানান রকম নাগরিক সেবা। সেই সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নিরলসভাবে পর্দার আড়ালে কাজ করেন কিছু উদ্যোমী মানুষ। এ রকম এক তরুণ দেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা কবির হোসাইন। “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উত্তরের জেলা পঞ্চগড় জেলার তেতাল্লিশটি ইউনিয়ন পরিষদ এবং তিনটি পৌরসভায় প্রথম চালু হয়েছে ডিজিটাল লেনদেন ‘ক্যাশলেস সেবা’। পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল ক্যাশলেস এ সেবা চালু করা হয়েছে। মুঠোফোনসহ যে কোন অনলাইন মাধ্যমে www.uniontax.gov.bd ওয়েবসাইট থেকে ইউনিয়ন পরিষদের নাগরিকদের এবং www.pouroseba.gov.bd ওয়েবসাইট হতে মিলছে পৌরসভাসমূহ থেকে প্রদানকৃত ২০টিরও অধিক সেবা। যে সেবা পেতে নাগরিকদের দিনের পর যাতায়াত করতে হতো বিভিন্ন অফিসে। অনেক টাকা খরচ ও সময় সাপেক্ষ ছিলো সেবা পেতে। এখন তা পাওয়া যাচ্ছে মোবাইলের মাধ্যমে ঘরে বসে মূহুর্তেই এবং ২৪ ঘন্টাই। অর্থ ও সময় ব্যয় করে যাতায়াত করতে হচ্ছে না বিভিন্ন অফিসে। হয়রানির হাত থেকে মিলেছে মুক্তি।
নাগরিকদের জন্য তৈরী ডিজিটাল সেবা প্রদান ডিজিটাল সেবা দিতে ওয়েবসাইটটি তৈরীর পেছনের কারিগর হিসেবে কাজ করছেন কবির হোসাইন। জেলা প্রশাসনের উদ্যোগে এবং তার সফটওয়্যার প্রতিষ্ঠান সফটওয়েব সিস্টেম সল্যুশন-এর কারিগরি সহায়তায় নির্মিত ডিজিটাল ‘ক্যাশলেস ইউপি ও পৌর সেবা সিস্টেম’ ব্যাপক সাড়া ফেলেছে।
‘ক্যাশলেস ইউপি ও পৌর সেবা সিস্টেম’ বাস্তবায়ন ও পরিচালনায় বিশেষ অবদানের জন্য কবির হোসাইনকে বিশেষ সম্মাননায় প্রদান করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফেব্রæয়ারি মাসের উপজেলা পরিষদ সভায় সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। একই সময়ে তিরনইহাট ইউনিয়ন পরিষদে ক্যাশলেস ইউপি সেবা বাস্তবায়নের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে ইউপি সচিব হারুন অর রশিদকে।
কবির বেড়ে উঠেছেন তেঁতুলিয়ার সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম শারিয়ালজোতে। প্রযুক্তির প্রতি আগ্রহ তার ছোট বেলা থেকেই। ২০০৬ সালে স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার চালনা শেখেন। পরবর্তীতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, অনলাইনে আইসিটি বিভাগের লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিসহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে নেন ওয়েব সাইট ডেভেলপমেন্ট ও সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ নেন উদ্যোমী কবির। উচ্চ মাধ্যমিক পাস করে স্নাতকে পড়াকালীন সময়ে উপজেলা পরিষদের স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর (সিএ) হিসেবে চাকুরী পেয়ে যান। এর পাশাপাশি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইভিনিংয়ে মাস্টার্স অব বিজনেস এডমিনিট্রেশন (এমবিএ) ডিগ্রী অর্জন করেন।
চাকরীর পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি খাতের এ তরুণ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হিসেবে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসসহ অফলাইনে কাজে করে পরিবারে যোগান দিচ্ছেন বাড়তি আয়ের। পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে ও তেঁতুলিয়া উপজেলার প্রশাসনের সহযোগিতায় ক্যাশলেস ইউপি ও পৌরসেবা সিস্টেম তৈরীতে কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি আরও বেশ কয়েকটি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদানের কাজ করছে তার “সফটওয়েব সিস্টেম সল্যুশন” নামের এ প্রতিষ্ঠান। এ সকল কাজের মধ্যে রয়েছে, ক্ষুদ্র সেচ যন্ত্র গভীর ও অগভীর নলকূপ স্থাপনের লাইসেন্স প্রদান সংক্রান্ত কাজের জন্য ‘ডিজিটাল সেচ সেবা’, রাসায়নিক সার বরাদ্দ, বিক্রয় ও মজুদ সংক্রান্ত বিষয়ে মনিটরিং এর জন্য ‘অনলাইন সার ম্যানেজমেন্ট’ এবং তিনটি ভিন্ন ভিন্ন দপ্তরের সেবা প্রদান কার্যক্রম সহজীকরণের জন্য ‘সৃষ্টি’ নামক ওয়েব বেইজ এ্যাপ্লিকেশন তৈরিতে কারিগরি সহায়তা দিয়ে তরুণ এ ফ্রিলান্সার কারগরি উদ্যোক্তা হিসেবে বেশ সাড়া ফেলেছেন কবির।
ফ্রিলান্সার কবির হোসাইন জানান, উন্নত বিশ্বের অধিকাংশ মানুষ কাগুজে নোটের পরিবর্তে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে লেনদেন করে থাকেন। যা খুব সহজ এবং নিরাপদ। ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প গড়ের ইউনিয়ন পরিষদ ও পৌরসভা সমূহে সকল প্রকার সেবা ফি খুব সহজেই এটুআই এর পেমেন্ট প্রসেসর একপের দ্বারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে নাগরিক সেবা গ্রহণ করা যাচ্ছে। এই উদ্ভাবনী উদ্যোগটি বাস্তবায়নে কারিগরি ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্য আমাকে সুযোগ প্রদান করায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদে পক্ষ থেকে সম্মাননা প্রদান করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। নাগরিক সেবা সহজীকরণের মত মহৎ কাজে পেছনের কারিগর হিসেবে ক্ষুদ্র সহযোগিতা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন উদ্ভাবনী কাজে যুক্ত হয়ে পিছনের কারিগর হিসেবে সর্বদা কাজ করে যেতে চাই।
ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেবা সিস্টেম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 21 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 3 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক