সোহরাব হোসেন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
পঞ্চগড় সদর উপজেলার ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন আওতাধীন মাগুরমারি বিওপির সীমান্ত রক্ষী বিজিবি কর্তৃক সীমান্ত এলাকার পিলার ৭৪২/৭ এস নং মেইন পিলার বরাবরে বাংলাদেশের অভ্যন্তর থেকে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের টিয়াপাড়া নামক সীমান্ত এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে মাগুরমারী বিওপির টহলদল একটি চকুস দল ৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। আটককৃতরা হলো
এনায়েতুল্লাহ (২৭) পিতাঃ নুর আলম,মোছাঃ জাইনুব বিবি (২১)
স্বামীঃএনায়েতুল্লাহ,৭ নং কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, কক্সবাজার এবং এনামুল হাসান (২৩) পিতাঃ সাব্বির আহমেদ
৪) মোছাঃ নুর কলিমা( ২০) স্বামীঃ এনামুল হাসান
১৫ নং জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, কক্সবাজার।
আটকৃত রোহিঙ্গা নাগরিকদের বিওপির হেফাজতে রাখা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায় আটককৃতদের কে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলার প্রস্তুতি চলছে। তাদেরকে পঞ্চগড় সদর থানায পুলিশের হাতে হস্তান্তর করা হবে