সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের শিক্ষকদের দুই দিনব্যাপী ‘মৌলিক প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়েছে
বুধবার(২৪জুন) সকালে তেঁতুলিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার খালিদ মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন ণখসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এবং তেতুলিয়া উপজেলা ওলামা দলের সভাপতি মো, সোহরাব আলী প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতাধীন মোট ৭০ জন শিক্ষক-শিক্ষিকা এ কর্মশালায় অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে শিক্ষকদের আরও যত্নশীল ও দায়িত্বশীল হয়ে শিশুদের পাঠ দানে ভূমিকা রাখার আহ্বান জানান।