হোম
আইন-বিচার

পঞ্চগড়ের বোদায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় এক মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার বিচার চেয়ে এবং অধ্যক্ষের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মাদরাসা মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাদরাসার ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী পারভেজ ইসলাম, ২য় বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান মিম, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বাবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন। এসময় প্রতিষ্ঠানটির সর্বস্তরের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন কিছুদিন আগে মাদরাসায় অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ছাত্র জনতার তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।

এর কয়েকদিন পরেই তিনি মাদরসার ম্যানেজিং কমিটির মাধ্যমে ও স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে আবারও স্বপদে এসে বসেন।
এরই মাঝে গত রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে অধ্যক্ষের যোগসাজসে মাদরাসায় আসেন ম্যানেজিং কমিটির সদস্য বাবুল হোসেনসহ কতিপয় সন্ত্রাসীরা। তারা এসেই মাদরাসার গণিত বিষয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে মারধর শুরু করেন। এসময় শিক্ষার্থীরা তাকে রক্ষায় এগিয়ে এলে বিভিন্ন শ্রেণির ৮/১০ জন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে তারা। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বক্তারা অধ্যক্ষকে অবিলম্বে বহিষ্কার করাসহ দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এতে তাদের ৫ দফা দাবি তিন দিনের মধ্যে মেনে নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে ‍হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন বলেন, আমি অসুস্থ, এক মাসের ছুটিতে আছি। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে আমার জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন। আমার প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছে আমিও তদন্ত সাপেক্ষে তাদের বিচার চাই। যারা আমার অপসারণ চাচ্ছে, তারা কার প্ররোচণায় এমন দাবি করছে।

সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গত ২ সেপ্টেম্বর থেকে ছুটিতে আছি। বর্তমানে কিডনিজনিত রোগে রংপুরে চিকিৎসাধীন। অনেকে অভিযোগ করতেই পারে। আমি অসুস্থ মানুষ। তাছাড়া ইন্ধন কেন দিতে যাব। শুনেছিলাম গণিত বিষয়ের শিক্ষকের নাকি নারী ঘটিত বিষয়ে কয়েকজন অভিযোগ দিতে মাদরাসাতে যান। তারা পরে চলেও যান। তবে মারামারির বিষয়টি পরে শুনেছি। আর আমি অসুস্থ মানুষ। শিক্ষার্থীদের দেখতে কীভাবে যাব। শুনলাম তারা নাকি আমার বহিষ্কার চায়। এটা প্রশাসনিক ব্যাপার। তারা যা ভালো মনে করে করতে পারেন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, গত রোববার একটি ইনসিডেন্ট হয়েছিল। স্থানীয় এক ব্যক্তি এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে এনিয়ে একটি হাতাহাতির ঘটনা ঘটে বলে জেনেছি। তবে সোমবার প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আর সেখানকার অধ্যক্ষ একবার সেচ্ছায় পদত্যাগ করেন বলেও চিঠি পাই। পরে আবার তিনি দায়িত্ব নিয়ে চিঠি দিয়ে বলেন তাকে বাধ্য করা হয়েছিল। যেহেতু প্রতিষ্ঠানটি আরবী বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত। তারাও ব্যবস্থা নেবেন। আর আমরাও তদন্ত করছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 5 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 8 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 12 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 15 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 24 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক