সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সর্বত্রই নেশা জাতীয় ট্যাবলেট মদ গাঁজা ভারতীয় নেশা জাতীয় সিরাপ সেবন ও ব্যবসা ব্যাপক হারে বৃদ্ধি হাওয়ায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবারো ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ আগস্ট ২০২৬ খ্রিঃ তেঁতুলিয়া মডেল থানার এসআই রতন কুমার রায় সংগীয় ফোর্সসহ শালবাহান ইউনিয়নের কালান্দীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কালান্দীগঞ্জ গ্রিন টি ভ্যালি’র সামনে থেকে তল্লাশি চালিয়ে ভজন পুর ইউনিয়নের কাউর গজ গ্রামের সফিজুল ইসলাম এর পুত্র রাসেল রানা (৩২) কে ৫০ পিস ইয়াবা সহ তেতুলিয়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তালিকাভুক্ত করা হয়েছে।
ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে তেতুলিয়া মডেল থানার ওসি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে গতকাল সোমবার কালান্দিগঞ্জের একই এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছিল।