হোম
আইন-বিচার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯৫ বোতল ফেনসিডিলসহ নারী ও পুরুষ দুই মাদক ব্যবসায়ী আটক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯৫ বোতল ফেনসিডিলসহ পেয়ারা বেগম (২৬) ও মনির হোসেন (৩২) নামের দুই মাদক কারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত পেয়ারা বেগম বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়ির রুহুল আমিনের স্ত্রী ও মনির হোসেন তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে। রবিবার বেলা ১১টায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়ি এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোবাইল জব্দ করে পুলিশ। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারি বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়িতে রুহুল আমিনের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। সংবাদের ভিত্তিতে এসআই তপন কুমারের নেতৃত্বে এসআই আব্দুল লতিফ, এসআই আমানুল্লাহসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। বাড়ির কাছে পুলিশের পিকআপের আওয়াজ পেলেই প্লাস্টিক বস্তার ভেতর রাখা ৯৫ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে দুজনকে আটক করি।

এ সময় তাদের কাছ থেকে এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়। এ সময় কিছু আসামী পালিয়ে যায় বব ওই সময় কিছু মাঢ়যদক ব্যবসায়ী পালিয়ে যায়। স্থানীয়সহ আটককৃত আসামীদের জিজ্ঞাসাদে কালদাসপাড়া বালাবাড়ির মৃত মেনাজুলের ছেলে আলমগীর হোসেন (৪০), আলমগীর হোসেনের স্ত্রী আনিসা (৩৬) নামগুলো পাওয়া যায়। কোথায় থেকে এসব ফেনসিডিল এনে বিক্রি করা হচ্ছে মর্মে থানায় আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মনির হোসেন স্বীকার করে জানায়, কালান্দিগঞ্জ এলাকার মৃত.আমিরুলের ছেলে নুরুজ্জামান (৩৬) ও রুবেল তারা শারিয়ালজোত এলাকা থেকে এসব ফেনসিডিল সংগ্রহ করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, শনিবার সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ৯৫ বোতল ফেনসিডিলসহ পেয়ারা বেগম ও মনির হোসেন নামে দুজন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ২০১৮ সালেল মাদকদ্রব্য আইনের ৩৬ (১) সারণীর ১৪ (গ)/৪১ ধারার আইনে মামলা হয়েছে। বেলা ১১টায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 13 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক