হোম
নির্বাচিত কলাম

নেই পাবলিক টয়লেট বেশি বিপাকে পড়ে নারীরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী খোকনঃ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে নেই পাবলিক টয়লেট, বেশি বিপাকে পড়েছে নারীরা এবং নানা ধরনের ভোগান্তি পোহাতে হয় জনসাধারণকে। নবগঠিত ভূল্লী থানা বাস্তবায়ন হওয়ায় দিন দিন শিল্পাঞ্চলের ব্যাপ্তি ঘটায় এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে ও ব্যবসায়ীক কাজে আসছে মানুষ এবং আশেপাশের বড় বাজার হওয়ায় গ্রামঅঞ্চল থেকে বিভিন্ন প্রয়োজনে ছুটে আসে ঐতিহ্যবাহী ভূল্লী থানা বাজারে। কিন্তু চরম ব্যস্ত এ এলাকায় নেই প্রয়োজনীয় সংখ্যক গণশৌচাগার। ফলে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ী, কর্মমুখী ও পথ চলতি মানুষকে। এতে পুরুষেরা বাধ্য হয়ে রাস্তার পাশে বা বিভিন্ন খোলা জায়গায় মূত্রত্যাগ করেন। অনেক জায়গায় মলত্যাগ করে ছিন্নমূলেরা।
ফলে বাড়ছে পরিবেশদূষণ, সেই সঙ্গে বাড়ছে জনভোগান্তিও। সরজমিনে দেখা যায়, ভূল্লী বাজার হাইওয়ে সংলগ্ন একটি ব্যস্তময় বাজার। এখানে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন কর্মজীবি মানুষ ও ক্রেতারা। বাজারে একটি টয়লেট আছে সেটি আবার একটু দূরে ভূল্লী কেন্দ্রীয় মসজিদের তত্তাবধানে চলে। সেখানে গেলে সিরিয়াল নিয়ে থাকতে হয়। অনেক সময় লোক পাওয়া যায় না। অনেকে দূর হওয়ায় বাজারের আরেক প্রান্তে থাকা লোকজন যেতে চায় না। পুরাতন থানপট্টি পাশে বালিয়া ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ২০১৯ সালে ১ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে পাবলিক টয়লেট নির্মিত হলেও সেটি এখন অকেজো ও পরিত্যক্ত।বাজারের দক্ষিণ পাশে সোনার বাংলা হোটেল সংলগ্ন সেখানে ছোট একটি টয়লেট থাকলেও সেটিও এখন লোকবলের অভাবে বন্ধ হওয়ায় সাধারণ মানুষকে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। এ সময় অনেক পথচারী বাধ্য হয়ে রাস্তার পাশে ও মসজিদে টয়লেটে মলত্যাগ করেন।
ভূল্লী বাজারে টিন ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, পাবলিক টয়লেট না থাকায় বাজারে আসা মানুষ রাস্তার পাশে মল-মূত্র ত্যাগ করে। এতে দুর্গন্ধ সৃষ্টি হয়। দ্রুত সরকারিভাবে পাবলিক টয়লেট নির্মাণ করা দরকার। ভূল্লী বাজারে পরিবারের সদস্যদের নিয়ে কেনাকেটা করতে আসা বড়গাঁও ইউনিয়নের রবিউল ইসলাম বলেন, ভূল্লী একটি থানা বাজার এখানে কোনো পাবলিক টয়লেট না থাকায় আমাদের খুব দুর্ভোগে পড়তে হয়। আমরা পুরুষ মানুষ তো কোনো না কোনোভাবে সারতে পারি; কিন্তু মহিলা ও বাচ্চাদের সমস্যা পোহাতে হয়।
পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় নারীদের ভোগান্তি অবর্ণনীয়। হানিফ কাউন্টারে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষায় থাকা এক গার্মেন্টস নারী কর্মী বলেন, ভূল্লীতে পাবলিক টয়লেট না থাকায় আমরা যারা দূর-দূরান্তে যাতায়াত করি, তাদের ভোগান্তি পোহাতে হয়। সুমন ইসলাম নামে এক আলু ব্যবসায়ী জানান, এত বড় এলাকা, কিন্তু সরকারি কোনো টয়লেট নেই। রাস্তার পাশে কিছু কিছু জায়গায় যেরকম দুর্গন্ধ, তাতে নাক চেপে চলাফেরা করতে হয়। ভূল্লী বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, ‘আমরা পাশের মসজিদের টয়লেট ব্যবহার করি। সাবেক ধানপট্টি পাশে একটি টয়লেট ছিল সেটি এখন পরিত্যক্ত। বাজারে অনেক জায়গা আছে। এখানে একটি পাবলিক টয়লেট ও গোসল খানা খুবই জরুরি। এটি করলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।
৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো বলেন, বাজারের মধ্যে ইউনিয়ন পরিষদের একটি পাবলিক টয়লেট ছিলো সেটি এখন পরিত্যক্ত। যেহেতু ভূল্লী এখন থানা শহর তাই এখানে উন্নত মানের একটি পাবলিক টয়লেট ও গোসলখানা জরুরি প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনের সহযোগীতা কামনা করছি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাঃ শামসুজ্জামান বলেন, ভূল্লীতে পাবলিক টয়লেটের সমস্যার বিষয়টি আমার জানা ছিলো না।প্রশাসনের পক্ষ থেকে আধুনিক পাবলিক টয়লেট নিমার্ণের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 5 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 10 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »