হোম
নির্বাচিত কলাম

নীলফামারী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার নির্বাচনে সভাপতি দানু সম্পাদক সুমন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান, নীলফামারী প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রংপুর বিভাগের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থাগার হিসেবে খ্যাত নীলফামারীর ডোমারের ঐতিহ্যবাহী ‘শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন’-এর ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ ২০২৫ইং নির্বাচন সম্পুর্ন হয়।

উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। তিনি পেয়েছেন ১৫৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক আনজারুল হক তিনি পেয়েছেন ১১০ ভোট।

২৬শে এপ্রিল সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পাঠাগারের নিজস্ব ভবন কার্যালয়ে ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে।

ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই ভোট কেন্দ্র পর্যবেক্ষন এবং ভোট গ্রহণের কার্যক্রম পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ। ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গণনা শেষে প্রিজাইডিং কর্মকর্তার দ্বায়িত্বে নিয়োজিত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সম্পাদক সহ মোট ১৭টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। এদের মধ্যে, সভাপতি পদে আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, অর্থ সম্পাদক শ্রী শেখর চন্দ্র সাহা এবং গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন। এই তিন পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরননবী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ ফিরোজ আলম চিনু তিনি পেয়েছেন ১১৩ ভোট।

সহ-সভাপতি পদে ১৭৯ ভোট পেয়ে ১ম হয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোজাফফর আলী এবং ১৬৬ ভোট পেয়ে ২য় হয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক পেয়েছেন ১০৯ ভোট এবং যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি পেয়েছেন ৭৬ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমকাল প্রতিনিধি রওশন রশিদ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কুদ্দুছ আইয়ুব পেয়েছেন ১০৬ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশেদ মাহমুদ উজ্জ্বল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক মানিক পেয়েছেন ১১৩ ভোট।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমীন রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯৬ ভোট। মহিলা সম্পাদিকা পদে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইলী বানু লিলি পেয়েছেন ১১২ ভোট।

কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন এর মধ্যে নির্বাচিত হয়েছেন ৬ জন। ২২৯ ভোট পেয়ে ১ম হয়েছেন আলহাজ্ব জহিরুল হাসান দিপু, ২১৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন শ্রী অমিত কুমার দাস নয়ন, ২১৫ ভোট পেয়ে ৩য় হয়েছেন রইসুল হক সাচ্চু, ২১৪ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন হাফিজুর রহমান মন্ত্রী, ২১০ ভোট পেয়ে ৫ম হয়েছেন সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, এবং ১৯৪ ভোট পেয়ে যৌথ ভাবে ৬ষ্ঠ হয়েছেন দুইজন বায়েজিদ হোসেন জুয়েল ও সফিয়ার রহমান রতন, পরে এই দুইজনের নাম লটারি করে বায়েজিদ হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন।

ত্রি-বার্ষিক নির্বাচনে কোন রকম সহিংসতা, গন্ডগোল ছাড়াই শান্তিপূর্ণ উৎসব মূখর পরিবেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে অভিমত ব্যক্ত করেছেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য যে, ১৯৫০ সালে শিক্ষা ও জ্ঞান চর্চার ও ক্রীড়াঙ্গনের পাশাপাশি  সাংস্কৃতিক চর্চায় ডোমারে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল’জিন্নাহ মেমোরিয়াল হল’। স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে সম্মুখপানে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন ডোমারের দুই কৃতি সন্তান শহীদ আনজারুল হক ধীরাজ এবং শহীদ মিজানুর রহমান মিজান। এরই ধারাবাহিকতায় জিন্নাহ মেমোরিয়াল হল থেকে নামকরণ করা হয় শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন।

অদ্যাবধি প্রতিষ্ঠানটি সামাজিক সাংস্কৃতিক এর পাশাপাশি নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনটি উত্তর জনপদের ‘আলোকবর্তিকা’ হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 20 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক