হোম
আইন-বিচার

নীলফামারীতে যুবককে মারধর, থানায় অভিযোগ করতে গিয়ে হামলার শিকার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

রাসেল সরকার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ওয়াজের মিয়া (৪০) নামে এক যুবক। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ওই ভুক্তভোগী। মঙ্গলবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ থানা চত্বর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওয়াজেদ মিয়া নিতাই ইউনিয়নের বাশবাড়ী এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ভুক্তভোগী উপজেলা মোড় থেকে মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলেন।

এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে বেনজির নামে যুবক প্রাইভেট কার চালিয়ে আসছিলেন। এসময়ে প্রাইভেট কার দ্রুত গতিতে চলার কারণে মোটরসাইকেল ঘুরানোর সময়ে কারের পেছনে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারে থাকা বেনজির রহমান গাড়ি থেকে নেমে ভুক্তভোগী ওয়াজেদ মিয়াকে চড়থাপ্পড় মারতে শুরু করেন। এতে স্থানীয়রা ছুটে এসে তাকে থামানোর চেষ্টা করলে বেনজির স্থানীয়দের গালিগালাজ করতে থাকেন। এতে স্থানীয় ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করলে সে গাড়ি রেখে দৌড়ে পানি উন্নয়ন বোর্ড অফিসের দিকে পালিয়ে যায়। এতে বিক্ষুব্ধ জনতা তার গাড়িটি ভাঙচুর করেন। পরে ভুক্তভোগী ওয়াজেদ মিয়া এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসলে বেনজির কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে থানা চত্বরে এসে লাঠিসোটাসহ ভুক্তভোগীর ওপর হামলা করেন। এ সময়ে পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ব্যাংক কর্মকর্তা আব্দুর রউফ বলেন, বেনজির নামে এক ছেলে প্রাইভেট কারে দ্রুত গতিতে যাচ্ছিলেন। এ সময়ে একটি মোটরসাইকেল তার গাড়িতে অল্প একটু লাগে এজন্য সেই ছেলে গাড়ি থেকে নেমে মোটরসাইকেল চালককে মারধর শুরু করেন। এসময়ে আমরা দৌড়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করলে সে আমাদেরও গালিগালাজ ও মারধর শুরু করে। পরে আরও কয়েকজন লোক সেখানে এলে সবাই ক্ষিপ্ত হয়ে বেনজিরকে তাড়া করলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দিতে এলে বেনজির কয়েকজন মাদকসেবী যুবককে নিয়ে এসে থানা চত্বরে তার ওপর হামলা করেন। এ বিষয়ে ভুক্তভোগী ওয়ারেস মিয়া বলেন, আমি মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময়ে অপরদিকে থেকে বেনজির প্রাইভেট কার চালিয়ে দ্রুত গতিতে আসে। এতে আমি মোটরসাইকেল ঘুরানোর সময় হালকা একটু তার প্রাইভেট কারে লেগে যায় সেজন্য তিনি গাড়ি থেকে নেমে আমাকে বেধড়ক মারধর করেন।

পরে স্থানীয় লোকজন বেনজিরকে এসে থামানোর চেষ্টা করলে সে তাদেরও গালিগালাজ মারধর শুরু করেন।এসময়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যায়। পরে আমি নিজের নিরাপত্তার জন্য কয়েকজন স্থানীয়কে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসি। এ সময়ে থানা চত্বরে প্রবেশ করলে বেনজির ও কয়েকজন যুবক লাঠিসোটা হাতে নিয়ে আমার ওপর হামলা করেন। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।

অভিযুক্ত যুবক বেনজির রহমানের সঙ্গে মোবাইল ফোনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, তারা লোকজন নিয়ে থানায় যাওয়ার কারণে আমিও লোকজন নিয়ে থানায় গিয়েছে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দু’পক্ষর থানায় অভিযোগ দিতে এসে সংঘর্ষ জড়িয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তারা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 10 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 12 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 14 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 20 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক