হোম
নির্বাচিত কলাম

নির্বাচনের সময় এলেই সাম্প্রদায়িক ঘটনা সরকার নিজেই ঘটায়–ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সময় এলেই সরকার বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক ঘটনা নিজেই ঘটিয়ে তার দোষ বিএনপির উপর চাপায়। এটা তাদের পুরোনো অভ্যাস। তবে এবার আর সেই রকম করতে দিবে না বাংলাদেশের জনগন। এবার জনগন নিজের ভোট নিজে দিতে চায়। তিনি ১৩ মার্চ সোমবার পৌর শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। পঞ্চগড়ের ঘটনায় মির্জা ফখরুল বলেন, এ ঘটনাটি পূর্ব পরিকল্পিত। সরকারের মদদপুষ্টমহল নির্বাচনের পূর্বে গণতন্ত্রের জন্য যে আন্দোলন গড়ে তুলেছে মানুষ তখনই সরকার এ জাতীয় সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগনের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। একই সঙ্গে বিএনপির ভাবমুর্তিকে ক্ষুন্ন করতে চায়। ঘটনার পরপরই কোন তদন্ত ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ঘটনার সাথে বিএনপি জড়িত। এতে বোঝা যায়, যে ব্যাপার টা পুর্ব পরিকল্পিত। এটা তাদের পুরোনো অভ্যাস। দু:খজনকভাবে ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছি যে, সরকার পরিকল্পিতভাবে এ প্রচারণা চালাচ্ছে। পরে যখন রেলমন্ত্রী সেখানে যান, ঐ সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন। সেখানে কিন্তু একটা পরিস্থিতি তৈরী হয়, আহমদিয়া সম্প্রদায়ের লোকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেন এবং তারা পরিস্কার বরে বলেন, আপনাদের পাশে যারা আছে তারাই এ ঘটনার সাথে জড়িত। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হলে আ’লীগ ৩০ টি আসন ও পাবে না, তাদের জামানত বাজেয়াপ্ত হবে। মিডিয়ার নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিৎ। পঞ্চগড়ের ঘটনার সাথে সরকার সরাসরিভাবে জড়িত। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এ ঘটনা ঘটেছে। এর সম্পুর্ন দায় সরকারকে নিতে হবে। সাম্প্রদায়িকতা সৃষ্টি করে কখনও একটা দেশের রাজনৈতিক সমস্যা সমাধান করা যায় না। তিনি আরও বলেন, চরম অন্যায়ভাবে বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৮০ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পঞ্চগড়ে প্রকৃতপক্ষে ত্রাশের রাজত্ব সৃষ্টি হয়েছে। বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা বাড়িতে থাকতে পারছে না। যেখানে সরকার ঐ বিতর্কিত জলসা করার অনুমতি দিয়েছিল; তাহলে তাদের সুরক্ষা দেওয়ার দরকার ছিল; সরকার কোন পদক্ষেপ গ্রহন করেনি। অথচ বিএনপি ছোট খাটো কোন কর্মসূচী নিলে পুলিশের ছড়াছড়ি হয়ে যায়। সেখানে বিভিন্ন রঙের পতাকা দিয়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর চিহ্নিত করা হয়। সেখানে নির্দয়, অমানুবিক, নির্মমভাবে তাদের বাড়িঘরে আক্রমন করা হয়েছে। লুটপাট চালানো হয়েছে। ২ জন প্রান দিয়েছেন,একজনকে কুপিয়ে আরেকজনকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরেও আমরা কি দেখবো যে, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করবেন তা না করে সরকার উল্টো বিএনপির উপরো দোষ চাপানোর চেষ্টায় রয়েছে। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা তাদের এখনও রয়েছে। গতকাল তথ্যমন্ত্রীর কথা শুনেছি। তিনি বুঝতে পারেন না, যে তার কথা এখন আর কেউ বিশ্বাস করে না। এ সরকার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে যত ধরনের প্রচার চালানো যায় তা করছে। তিনি আরও বলেন, জনগনের যে গণতান্ত্রিক আন্দোলন, তত্ত্বাবধায় সরকারের জন্য আন্দোলন, তার অধিকারের জন্য, এ সরকারের পদত্যাগের দাবিতে, সেই আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যেতে এই অপপ্রচার ও অপকর্ম। তথ্যমন্ত্রীকে বলবো এ জাতীয় প্রচারণা থেকে বিরত থাকুন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারাই হরতাল করেছিল। যখনই তারা ক্ষমতায় আসে তখন তারা তাদের স্বরূপে আবির্ভূত হয়। ৭৫ সালে তারা বাকশাল করেছিল, একই ভাবে তারা ভিন্ন চেহারায় একই শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তারা নির্বাচন ব্যবস্থাকে ইতিমধ্যে ধ্বংস করে দিয়ে তারা আবারও ক্ষমতায় যেতে চায়। তবে এবার সেটা হবে না, জনগন জেগে উঠেছে। জনগন তাদের ভোট নিজে দিতে চায়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ -সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী , সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থকগণ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক