হোম
ঢাকা

নামে নয়,কাজে হোক ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির পরিচয়।।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির দ্বিবার্ষিক (২০২৬–২০২৮) ৩৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ৬ জুলাই সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু এবং সাধারণ সম্পাদক শাহ মো. আশফাকুর রহমান (আশফাক)। একই দিন নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতিকে কেবল একটি আনুষ্ঠানিক সংগঠন হিসেবে পরিচালনা করলে চলবে না; বরং এটিকে দিনাজপুরবাসীর কল্যাণে নিবেদিত একটি প্রাণবন্ত, আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি সমিতির নিজস্ব কার্যালয় ও স্থায়ী ভবন নির্মাণ, দিনাজপুরের মেধাবী ও যোগ্য ব্যক্তিদের যথাযথভাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার-সংক্রান্ত দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অংশ ছিল তাঁর ঐক্যের আহ্বান। তিনি বলেন, “ধর্ম, বর্ণ, গোত্র কিংবা রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, যখন আমরা এই সমিতির জন্য কাজ করব, তখন আমাদের একটাই পরিচয়—আমরা দিনাজপুরী। সভায় উপস্থিত সদস্যরা সভাপতির এ বক্তব্যকে সমিতির ভবিষ্যৎ পথচলার মূল দর্শন হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত কল্যাণ, বিভাজনের পরিবর্তে ঐক্য এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডই হবে সমিতির আগামী দিনের অঙ্গীকার।
সভায় জানানো হয়, আগামী ১২ জুলাই ২০২৬, রবিবার, বিকেল ৫টায় ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ সমিতির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় দিনাজপুরবাসীর সার্বিক কল্যাণে বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ করা হবে বলে আশা প্রকাশ করা হয়।

এদিকে নবগঠিত কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: প্রফেসর মোঃ কায়সুল হাসান, প্রকৌশলী মনজুর আলী, হারুন-উর-রশিদ রাজা, মুহাম্মদ তমিজ উদ্দিন, জিয়াউর রহমান খান লিটন, মোঃ আব্দুল্লাহ আল কাদের ও মোঃ মনিরুজ্জামান; যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মোশাররফ হক; সহকারী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম সংগ্রাম ও মোঃ আবু বকর সিদ্দিক; অর্থ সম্পাদক: মোঃ মোখলেসুর রহমান বাবু; সাংগঠনিক সম্পাদক: হুমায়ুন কবির চিশতি; প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম রিপন; দপ্তর সম্পাদক: ইমরান হোসেন মিলন, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নিয়াজ মাজেদা সুমন; ছাত্রবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট গোলাম মুক্তাদির; সমাজকল্যাণ সম্পাদক: আবু তারেক জিয়া চৌধুরী; মহিলা বিষয়ক সম্পাদক: মাহফুজা পারভীন চৌধুরী।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন, হাফিজুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, অ্যাডভোকেট এনামুল হক শাহ, হামিদুল হক চৌধুরী, রাজিউর চৌধুরী লিটন, পারভেজ সাজ্জাদ, ড. বখতিয়ার রশীদ, মাহবুবুর রহমান, হুমায়ুন কবির মুকুল, বেলায়েত হোসেন, ওবায়দুর রহমান, মোঃ রফিকুল ইসলাম জুয়েল, ইকবাল হোসেন, মোঃ স্বাধীন সরকার এবং মোঃ আবিদুল ইসলাম। নবগঠিত কার্যকরী পরিষদের প্রতি শুভকামনা জানিয়ে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতি নামের গণ্ডি পেরিয়ে সেবা, ঐক্য, সততা ও উন্নয়নের এক অনুকরণীয় সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 1 day আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক