হোম
অপরাধ

নাগরিক ভাবনাঃ পাহাড়ী দ্বীপ মহেশখালীতে ভূমিদস্যু ফিরোজের নেতৃত্বে চলছে পাহাড় কাটার ধুম:এম রমজান আলী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জুন, ২০২০ ৫:৪৭ অপরাহ্ণ

CTG-mknewsbd

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ এম রমজান আলী, চট্রোগ্রাম মহেশখালীঃ দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে চলছে পাহাড় কাটার ধুম। মহেশখালীর বিভিন্ন প্রান্তে চলছে নিরবে পাহাড় কাটা। করোনা সংকটে পরিবেশ অধিদপ্তর, স্থানিয় বন বিভাগ ও প্রশাসনের কর্মব্যস্ততার সুযোগে উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরা কাটার পূর্বপাশে অবৈধভাবে পাহাড় কাটার মহোৎসব চলছে। মোহরাকাটা ধলঘাট পাড়া পাহাড়তলী মৌজায় পাহাড় কেটে বিক্রি করা হচ্ছে মাটি ও তৈরি করা হচ্ছে নতুন নতুন ঘর। মোহরাকাটায় গত দুই মাস ধরে দেদারসে কাটা হচ্ছে পাহাড়। দেখা যায়, ধলঘাটপাড়ার পূর্ব পাশে যত্রতত্র কাটা হচ্ছে পাহাড় ও ঢিলা। গড়ে ওঠেছে কাঁচা অসংখ্য ঘর। পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে রাস্তা ও অন্যান্য স্থাপনা।

স্থানীয়রা জানায়, করোনা সংকটে দুই মাস ধরে স্থানিয় জেল ফেরৎ ভূমিদস্যু প্রভাবশালী খুনের আসামি ফিরোজের নেতৃত্বে দেদারসে পাহাড় কেটে মাটি বিক্রি ও ঘর বাড়ি নির্মাণ করে সরকারি খাসজমি দখল করার অভিযোগ রয়েছে। তিনি একাধিক পাহাড় কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এছাড়াও মোহরা কাটা প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে আবুল কালাম নামে আরেক ভূমিদস্যুর নেতৃত্বে পাহাড় কেটে ডাম্পার গাড়ী যোগে মাটি বিক্রি করা হচ্ছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায় প্রশাসনের কর্ম ব্যস্ততার সুযোগে শ্রমিক দিয়ে নির্বিঘ্নে চলছে পাহাড় কাটার উৎসব। পাহাড় কাটা সহ প্রহ দেটায় বনবিভাগের অনেকেই জড়িত কার অভিযোগ উঠলেও সঠিক তথ্য কেউ দিতে পারেনি । পাহাড় কাটা ও ঘর নির্মাণে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে পাহাড় খেকোরা অতি উৎসাহিত হয়ে যত্রতত্র পাহাড় কাটায় অনেকটা নিরাপদ মনে করছে।

দেখা যায়, অত্র ইউনিয়নের ধলঘাট পাড়ার পাহাড়তলী মৌজায় গড়ে ওঠেছে শতাধিক ঘরবাড়ি। পাহাড়ের খাঁদে খাঁদে এসব বাড়ি ঘর নির্মাণ করা হয়েছে। পাহাড় পাদ দেশেও রয়েছে বহু ঘরবাড়ি। বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছে। যেকোন মুহুর্তে পাহাড় ধসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে ও বলে মনে করেন সচেতন মহল।

এভাবে পরিবেশ বিনষ্ট হলেও প্রশাসনের পক্ষ থেকে পাহাড় কাটার বিরুদ্ধে বড় কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা। মহেশখালী রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী বলেন, পাহাড় কাটার বিষয়টি আমরা হার্ড লাইনে আছি। আমরা বিভিন্ন পাহাড় খেকোদের বিরুদ্ধে মামলা ও অভিযান পরিচালনা করে আসতেছি। পাহাড় কর্তন বন্ধ করতে প্রশাসনকে সাথে নিয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুইচিং মং মারমা এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঐ স্থানে একাধিক বার অভিযান চালানো হয়েছে কয়েকজন শ্রমিক ও গাড়ী জব্দ করা হয়েছিল বিভিন্ন জেল ও জরিমানা করা হয়েছিল কিন্তু ঐ পাহাড় খেকো ফিরোজসহ ভূমি দূস্যদেরকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 5 minutes আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 23 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 24 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 24 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক