হোম
নির্বাচিত কলাম

নরসিংদী-৫ রায়পুরা আসনে ৭ম বারের মত নৌকার মনোনয়ন পেলেন রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

সাদ্দাম উদ্দীন রাজ, রায়পুরা নরসিংদীঃ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ৭ম বারের মত নৌকার মনোনয়ন পেলেন রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। বাংলাদেশ আওয়ামীলীগের ৭ম বারের মত রায়পরায় নৌকার মাঝি হয়েছেন টানা ছয়বারের সাংসদ, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

২৬ নভেম্বর রোজ রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে তিনশত আসনের প্রার্থীদের নাম ঘোষনাকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৩ নরসিংদী-৫ (রায়পুরা) আসনে নৌকা প্রতীকে লড়াই করার জন্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির নাম চূড়ান্তভাবে ঘোষনা করেন। তিনি ৬ষ্ঠ বার নির্বাচিত হওয়ার পর থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় এবং তার পরিবারের বিরুদ্ধে কোন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ না থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ৭ম বারের মত নৌকার মাঝি মনোনীত করেন। টানা ৩০ বছর দলমত নির্বিশেষে নরসিংদী-৫ (রায়পুরা) সার্বিক উন্নয়নের জন্য কাজ করেন। বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে রাজিউদ্দিন ছাড়াও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামিলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য এবিএব রিয়াজুল কবীর কাউছার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য তৌফিকুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার এবং এমপি পরিবারে এমপি পুত্র রাজিব আহমেদ পার্থ, এমপি স্ত্রী কল্পনা রাজিউদ্দিন, এমপির ভাই সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু প্রমূখ।

সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার।

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় লোক মুখে এখন একটাই কথা- ‘ রাজুই রায়পুরার রাজা’ এবং সর্ব সাধারণের মাঝে আনন্দের জোয়ার বইছে। মনোনয়নের খবর পাওয়ার সাথে সাথেই উপজেলায় দলীয় নেতা কর্মীবৃন্দ মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল শুরু হয়ে যায়। এ সময় উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি’র নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে উপজেলা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 12 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 13 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক