হোম
আইন-বিচার

নদী রক্ষায় অগ্রগতি নেই বগুড়ায় দখল আর দূষণে করতোয়া নদী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার বগুড়াঃ বগুড়ায় দখল আর দূষণে করতোয়া নদী । বগুড়া শহরে বয়ে যাওয়া একমাত্র নদী করতোয়া এখন মরা খালে পরিণত হয়েছে। প্রাচীন এ নদীর ব্যাপক বিস্তৃতি থাকলেও বর্তমানে দখল, দূষণ আর অব্যবস্থাপনার কারণে দিন দিন সংকীর্ণ হচ্ছে। বছরের বেশিরভাগ সময় পানি প্রবাহ না থাকায় সহজে দখল হচ্ছে দুই তীর। ক্ষমতাশীলদের দাপটের পাশাপাশি আইন না মানায় করতোয়া নদী এখন মৃত প্রায়। ছবি বগুড়া শহরের ফতেহ আলী সেতু সংলগ্ন এলাকা থেকে তোলা। উত্তর অঞ্চলের খবর। নদীর দুই তীর ক্ষমতাসীনদের স্থাপনা ও বসতির পাশাপাশি বিভিন্নভাবে জায়গা দখল করা হচ্ছে। এছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) করতোয়া নদীর বেশিরভাগ অংশই দখল করে নানা ধরণের স্থাপনা তৈরি করছেন।
করতোয়া নদী রক্ষার্থে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বগুড়া ও গাইবান্ধার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ ২০ জনকে বিবাদি করে ২০১৫ সালে হাইকোর্টে একটি রিট করেন। ওই বছরই ২২ জুন হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি একেএম জহুরুল হক এর সমন্বয়ে একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন যে, বগুড়া ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর ১১৬ কিলোমিটার পানি প্রবাহ এলাকা ও সীমানা নির্ধারণ, গোবিন্দগঞ্জের খুলশী স্লুইসগেটসহ অন্যান্য অবৈধ দখল উচ্ছেদ করা, নদীটির পানি প্রবাহ আগের অবস্থায় ফিরিয়ে আনা ও সকল উৎস থেকে নদীতে বর্জ্য না ফেলা।
এরপরই বগুড়া জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কয়েকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলেও তা বেশি দূর পর্যন্ত এগোতে পারেনি। অবৈধ দখলদাররা এতটাই শক্তিশালী যে এই উচ্ছেদ অভিযান সেখানেই বন্ধ করে দেন। মাঝে মাঝে বিভিন্ন জরিপ আর সীমানা পিলার বসানো মত কিছু কাজ চোখে পড়লেও দৃশ্যমান কিছুই নেই। হাইকোর্টের আদেশের পর থেকে কাজের কোন অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের পাশাপাশি পরিবেশবিদরাও এখন এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ২০১৯ সালের ১৬ই ফেব্রুয়ারী বগুড়া সার্কিট হাউজে এক আলোচনা সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বগুড়া জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন, করতোয়া নদীর দুই তীরে থাকা অবৈধ দখলদারদের তালিকা তৈরী করতে। এই আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসক ৩৮ জন ব্যক্তির নামে একটি তালিকা তৈরী করেন। কিন্তু পরবতীর্তে ওই সব ব্যক্তির বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো জানান, তালিকাভুক্ত ছাড়াও আরো ব্যক্তি আছেন যারা এ নদী দখল করে আছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 6 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 16 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 19 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 20 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 20 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক