এনামুল হক, জেলা প্রতিনিধি নওগাঁ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
নওগাঁর সাপাহার উপজেলয় ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব শ্যামলী। এ সময় তিনি সাপাহার উপজেলার পাতাড়ী ফাযিল মাদ্রাসা ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এএসপি শ্যামলী কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
বিশেষ করে মাদ্রাসার নিজস্ব অর্থায়নে স্থাপিত সিসি ক্যামেরা ব্যবস্থার সক্ষমতা ও কার্যকারিতা দেখে তিনি প্রশংসা করেন এবং এটিকে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এ সময় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।