হোম
নির্বাচিত কলাম

নওগাঁর সাপাহারে অতিথি পাখির কলতানে মুখরিত জবই বিল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ প্রকৃতিতে বইছে হেমন্ত শেষে শীত। আর শীতের শুরুতেই নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে আসতে শুরু করেছে ঝাঁকে-ঝাঁকে বিভিন্ন প্রজাতীর পরিযায়ী (অতিথি) পাখি। আর এসব পাখির কিচির মিচির শব্দে মুখরিত এখন পুরো জবই বিল। নানা জাতের পাখির কিচির-মিচির শব্দ যেন মন ছুঁয়ে যায়। প্রকৃতির এক অপরূপ দৃশ্য ফুটে উঠেছে পুরো জবই বিল এলাকা জুড়ে। সাইবেরিয়া, রাশিয়া সহ বিশ্বের শীত প্রধান দেশ থেকে হাজারো পাখি এই বিলে এসে যেন এক অপরুপ সৌন্দের্য্যরে হাতছানি দিচ্ছে।

জবই গিয়ে দেখা যায়, বিলের মাঝে বালিহাঁস, সরালি হাঁস, পানকৌড়ি, পিয়াং হাঁস, পাতি সরালি, লেংজা হাঁস, বালি হাঁস, পাতি কূটসহ দেশী জাতের শামুকখোল, পানকৌড়ী, ছন্নি হাঁস বিল এলাকা মুখরিত করে তুলছে। গত বছরও এক শ্রেণীর মানুষেরা অবাধে বিল থেকে এসব পাখি শিকার করে হাটবাজারে বিক্রি করত। তবে এবার উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগ গ্রহণের কারনে এবং স্থানীয় জীববৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যদের জোরালো নজরদারীতে বিল এলাকায় পাখি শিকার বন্ধ রয়েছে। যার কারনে দেশ – বিদেশ বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা রকম পাখির আগমনে পুরো বিল এলাকা এখন পাখির কলতানে মুখরিত।

পাখির মুখরিত কলকাকলী দেখতে বিলের দুই পাড়ে ভিড় জমাচ্ছেন নানা বয়সের পাখি প্রেমীরা। সাপাহার ডাকবাংলো এলাকা থেকে এসেছেন সিহাব হোসেন, এসময় কথা হলে সিহাব বলেন, গত বছরের চেয়ে এবার পরিযায়ী পাখির আগমন বেশি। জবই বিলে এসেছি পরিবার নিয়ে। এক সঙ্গে এতগুলো দেশি-বিদেশী পাখি এর আগে দেখা হয়নি।

সাবিনা হক নামের স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলেন, কত রকমের কত সুন্দর পাখিগুলো বিলে ডানা মেলে খেলা করছে। আবার অনেক পাখি আকাশে ডানা মেলে উড়ছে। কি চমৎকার দৃশ্য। যেন মন জুড়িয়ে গেল। তবে পাখিগুলো যেন কেউ শিকার করতে না পারে সেদিকে প্রশাসনসহ সকলের ভালো ভাবে নজরদারী রাখতে হবে। সেই সাথে বিলের পাশে রাস্তার দুই ধারে দর্শনার্থীদের বসার ব্যবসা করা উচিত। তাহলে আরো অনেক মানুষের আগমন ঘটবে বলে আশা করছি।

জবই বিলে পর্যাপ্ত পরিমাণে কচুরি পানা না থাকায় ধীরে ধীরে এক সময় বিলে পাখি আসা বন্ধ হয়ে গিয়েছিল। গত বছর থেকে এলাকার কিছু উৎসাহী যুবক জবই বিল জীববৈচিত্র সংরক্ষন ও সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন তৈরী করে বিলে অতিথি পাখি সহ সব ধরনের পাখি শিকার বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া বিলে কোন কচুরিপানা না থাকলেও সরকারী ও বে-সরকারী ভাবে মৎস্যজীবিরা খরা মৌসুমে বিলের পানি শুকিয়ে গেলে মা মাছগুলি রক্ষায় বিলের মধ্যে বেশ কিছু এলাকায় বাঁশ কাঠ ও কিছু কচুরিপানা দিয়ে একটি করে মাছের অভয়াশ্রম গড়ে তোলে, খরা মৌসুমে মা মাছগুলি যাতে ওই স্থানে লুকিয়ে থাকতে পারে। এছাড়া বর্তমানে স্থানীয় জীববৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যদের প্রচেষ্টা ও মৎসজীবিদের তৈরীকৃত কচুরিপানার কাঠা থাকায় আস্তে আস্তে শীত মৌসুমে দেশি- বিদেশী পাখিরা অবাধে বিলে আসতে শুরু করেছে।

জবই বিল জীববৈচিত্র সংরক্ষন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ভবিষ্যতে বিলের বিশাল অংশে কচুরিপানা দিয়ে মাছ সহ পাখিদের বড় ধরণের অভয়াশ্রম এবং বিলের বিভিন্ন দ্বিপগুলিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে বনাঞ্চল তৈরী করলে সারা বছর বিল এলাকায় পাখিদের আনাগোনায় জবই বিল আবারো ফিরে পেত তার ঐতিহ্য ও নাব্যতা। এছাড়াও বিলের যে কোন একটি নির্দিষ্ট স্থানে পাখির অভয়াশ্রম তৈরী করে সে স্থানে মাছ স্বীকার করা বন্ধ রাখলে পাখিগুলো নিরাপদে বসবাস করতে পারবেন । বর্তমানে আমাদের জরিপ অনুযায়ী জবই বিলে দেশী ও বিদেশী মিলে মোট ৯ হাজার ৭ শ’ ১২টি পাখি রয়েছে বলে ধারনা করছি।

তিনি আরো বলেন, অনেক পাখি প্রেমী ব্যক্তিরা পাখির সৌন্দর্য্য অবলোকন করতে বিল এলাকায় এসে ভীড় করছেন। বিল পাড়ে পর্যটকদের জন্য ঘোরা ফেরা ও বসার পর্যাপ্ত ব্যাবস্থা নেয়া হলে ভবিষ্যতে সাপাহারের এই জবই বিলটি এ এলাকার একটি পর্যটক কেন্দ্রে রূপ নিতে পারে বলে বলে মনে করছি। নওগাঁ-১আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাপাহার উপজেলার জবই বিলটিকে একটি ঐতিহ্যবাহী পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ হাতে নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সাপাহার উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, জবই বিলে এখন দেশি-বিদেশী অনেক পাখির আগমন ঘটেছে। কেউ যাতে পাখিগুলোকে শিকার করতে না পারে এবং অবৈধ্যভাবে বিলে মাছ শিকার করার কারনে পাখিরা যাতে উড়ে না যায়। সে বিষয়ে আমাদের নজরদারী আছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছে। প্রতিদিন জবই বিলে অনেক মানুষ আসা শুরু করেছে পাখিদের দেখতে। জবই বিলে পাশে যে রাস্তা আছে,সেই রাস্তার দুই পাশে যাতে দর্শনার্থীরা বসতে পারে সেটাসহ আরো কি ধরনের উদ্যোগ গ্রহণ করা সেটার পরিকল্পনা করছেন মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার স্যার। আশা করছি দ্রুত কাজগুলো বাস্তবায়ন হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 21 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 3 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 3 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক