admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
এনামুল হক, (নওগাঁ) প্রতিনিধিঃ মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ বিষয়ের আলোকে নওগাঁর সাপাহার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
বিদ্যালয়ের এসএমসির সভাপতি কৃষ্ণ চন্দ্র পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অসীম কুমার সাহা,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ব্যক্তি উদ্যোগে ও বিদ্যালয়ের পক্ষে পুরস্কার প্রদান করেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||