এনামুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
নওগাঁর সাপাহার উপজেলা সদরের আমডাঙ্গা গ্রামের বাসিন্দা অসহায় বৃদ্ধ হারেজ আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও নানাবিধ প্রতিকূলতার মধ্যে মানবেতর জীবনযাপন করে আসছিলেন হারেজ আলী ও তার পরিবার। তাদের এই দুর্দশার চিত্র বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব তারিকুল ইসলামের দৃষ্টিগোচর হয়।
পরবর্তীতে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন পুলিশ সুপার। তার নির্দেশনায় সাপাহার থানা পুলিশের মাধ্যমে অসহায় ওই পরিবারের জন্য খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। মঙ্গলবার সকালে সাপাহার থানার ওসি (তদন্ত) আলিফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য আমডাঙ্গা গ্রামে হারেজ আলীর বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, বিভিন্ন ধরনের তরিতরকারি এবং নগদ অর্থ।
এ সময় স্থানীয়রা পুলিশের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। অসহায় বৃদ্ধ হারেজ আলী ও তার পরিবারের সদস্যরা জেলা পুলিশের এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন পর এমন সহায়তা পেয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব হয়েছে এবং তারা অনেকটা স্বস্তি অনুভব করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হারেজ আলীর পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল এবং তাদের জীবনযাপন ছিল অত্যন্ত কষ্টকর। জেলা পুলিশের এ উদ্যোগ এলাকাবাসীর মাঝেও ব্যাপক প্রশংসা
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||