হোম
আইন-বিচার

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায় পরিবার।

স্টাফ রিপোর্টার নওগাঁ থেকে || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

নওগাঁর পোরশা উপজেলার চকবিষ্ণুপুর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে লুটপাট, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলার শিকার হয়ে একটি পরিবার এখন বাড়িছাড়া। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ গভীর রাতে মৃত সেকেন্দার আলীর ছেলে নজরুল ইসলামের বসতবাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, নজরুল ইসলামের আপন ভাই আব্দুর রশিদ সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হামলা পরিচালনা করেন। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, কৃষিপণ্যসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, হামলার সময় প্রায় ২ লাখ টাকা নগদ অর্থ, দেড় ভরি স্বর্ণ, ২০ মন ধান, ১০ মন চাউল, ৩০ মন সরিষা এবং একটি ব্যারেল জ্বালানি তেলসহ সংসারের প্রায় সব সম্পদ লুটপাট করা হয়। লুটপাট শেষে দুর্বৃত্তরা বসতঘরে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনার পর ভুক্তভোগী পরিবারকেই উল্টো আসামি করে মারপিটের মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে পরিবারটির পাঁচ সদস্য বর্তমানে মামলার জটিলতা ও প্রতিপক্ষের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে নজরুল ইসলামের ছেলে মুরসালিন বাদী হয়ে পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মামলার আসামিরা জামিনে মুক্ত থাকলেও প্রতিপক্ষের ভয়ে নিজ বাড়িতে ফিরতে পারছেন না। তারা বর্তমানে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি ও অন্যত্র আশ্রয় নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটাচ্ছেন। অন্যদিকে, অভিযুক্ত পক্ষের বক্তব্য ভিন্ন। আব্দুর রশিদের জামাতা শাকির মুঠোফোনে সাংবাদিকদের জানান,এটি সম্পূর্ণ পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের পক্ষের লোকজনও গুরুতর আহত হয়েছেন, যার কারণে তারা ভয়ে আত্মগোপনে আছেন।

ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 54 minutes আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 2 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 21 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 21 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 23 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক