হোম
নির্বাচিত কলাম

দেশে প্রথম ধাপের স্থগিত থাকা ১৬০ ইউপি ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দেশে প্রথম ধাপের স্থগিত থাকা ১৬০ ইউপি ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। প্রথম ধাপের স্থগিত থাকা ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ সোমবার। এছাড়া দেশের ৯টি পৌরসভা ও স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ১৬০টি ইউপির মধ্যে ৪৪টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। তাদের সবাই আওয়ামী লীগ মনোনীত। তবে এসব ইউপিতে সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে, ভোটগ্রহণ চলতে থাকা নয়টি পৌরসভা হচ্ছে- পঞ্চগড়ের দেবীগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালী কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজার জেলার মহেশখালী ও চকরিয়া পৌরসভা। তিনটি পৌরসভায় মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সবগুলো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, দেশে প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু করোনার সংক্রমণ বাড়ায় ১ এপ্রিল তা স্থগিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ২১ জুন ২০৪টি ইউনিয়নে নির্বাচন হয়েছিল। তখন বাকি ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। আজ সেগুলোতে ভোটগ্রহণ চলছে। তবে প্রার্থী মারা যাওয়ায় ৫টি, মামলাজনিত কারণে ১টি এবং আবহাওয়াজনিত দুর্যোগের কারণে ১টি ইউপিতে আপাতত ভোট হচ্ছে না।

এদিকে, ভোটগ্রহণ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর মধ্যরাত থেকে ২১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ভোটের আগের দিন ১৯ সেপ্টেম্বর রাত ১২টা হতে ভোটের দিন ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ, লঞ্চ, স্পিডবোট এবং ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসহ অন্যান্য পরিবহন চলাচল করতে পারবে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 3 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 10 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 11 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 12 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 14 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 14 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 19 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক