ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মে, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ
প্রাকৃতিক বৃষ্টি ভূপৃষ্ঠে প্রথম বর্ষণেই বিভিন্ন দেশীয় প্রজাতির টেংরা, মাগুর, কই, শিং পূটি, খলিসা প্রভৃতি মাছ ডিম ছাড়া শুরু করে এবং পোনা মাছ উৎপন্ন হয়।
বৃষ্টির সাথে পাল্লা দিয়ে জনসাধারণ পোনা মাছ ধরা শুরু করে বাজার জাত করে। সকাল বেলা বিরামপুর কলেজ বাজার বটতলী, নতুন বাজার, পুরাতন বাজার, এবং বিভিন্ন হাট বাজারে মাছ বিক্রি হয়।
পোনা অবস্থায় মাছ বিক্রি হওয়ায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। ফলে হাট – বাজারে দেশীয় প্রজাতির মাছ তেমন একটা দেখা যায় না।
সচেতন ব্যক্তিগণ পোনা অবস্থায় মাছ বিক্রি না করার জন্য জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার মনিটরিং করার আহ্বান জানান।
০২/০৫/২৬