তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
দিনাজপুরে পুলিশ সুপার সদর কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানান আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর।পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সদর কোর্টে কর্মরত অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি সেবা প্রদানে আন্তরিকতা, জনগণের প্রতি সৌজন্য ও সদাচরণ বজায় রাখা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় কোর্টের মালখানা, হাজতখানাসহ গুরুত্বপূর্ণ দপ্তরসমূহ পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, শৃঙ্খলা ও কার্যকারিতা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।