ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
অদ্য (২৫/০৭/২৬)ভোর চারটার সময় দিনাজপুর বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ভারতীয় ২৯১ এস সীমানা পিলার শ্রীরামপুরে বাংলাদেশে পুশ – ইনের জন্য বিএসএফ ৯ জন ভারতীয় নাগরিককে বাঁশ ঝাড়ের মধ্যে জমায়েত করে।
সীমান্তবর্তী খিয়ার মাহমুদপুরের জনগণ দেখতে পেয়ে বিজেপিকে খবর দেন। তৎক্ষণাৎ বিজেপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঠোর প্রতিরোধ করেন। জনগণও লাঠিসোঁটা নিয়ে বিজেপিকে সহযোগিতা করেন।
এদিকে ভারতীয় ১০/১২ জন বিএসএফ এর বিপরীতে আরো ৫০-৬০ জন বিএসএফ যোগ দিলে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। বিপরীতে বিজিবির সদস্য সংখ্যা বৃদ্ধি করা হলে গ্রামবাসী,আনসার ভিডিপি ,এবং বিজিবি কঠোর প্রতিরোধে পুশ ইন এর চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি সদস্যগণ সীমান্তবর্তী এলাকার জনগণকে সচেতন ও সজাগ থাকার জন্য আহ্বান জানান। দেশমাতৃকার রক্ষার্থে এক চুল পরিমান ছাড় দিবেন না বলে বিজিবি জানান।