মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে ১৫ জুলাই সকাল ১১ টায় জেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে চেক বিতরণ করা হয়েছে। জানা গেছে, দিনাজপুর জেলার উন্নয়ন প্রকল্পের জন্য জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরসহ ৩৪ টি উন্নয়ন প্রকল্পের জন্য ২৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে প্রত্যেক প্রতিনিধিগণের হাতে অনুদানের চেক প্রদান করা হয়। উক্ত আনুষ্ঠানে উপস্হিত সভাপতির বক্তব্যে মোফাজ্জল হোসেন দুলাল সবার উদ্দেশ্য বলেন, বর্তমান সরকার উন্নয়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে কাজ করছে। একারণে সকলের প্রতি উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার কথা জানায়। একই সঙ্গে, বরাদ্দকৃত অর্থ যেন সঠিক জায়গায় স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করা হয়, তা নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে দেখভালের কথাও জানান। এছাড়াও উক্ত আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হাকিম, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।