হোম
নির্বাচিত কলাম

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় অনুষ্ঠিত

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেছেন ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষাই একমাত্র শক্তি যা অন্যায়-অত্যাচারকে দুর করতে পারে। শিক্ষাই হচ্ছে মনের চোখ, সে জন্য শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আসুন নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি।

৫ অক্টোবর রোববার দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে বিশ^ শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এন শাহজাহান সিদ্দিক।

উক্ত অনুষ্ঠানে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকের ভূমিকা”- শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, মাইনুল হাসান মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুরের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, বিজুল দারুলহুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ নুরুল ইসলাম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদ প্রমুখ।

আলোচকরা বলেন, বর্তমানে জীবনমুখী শিক্ষা ব্যবস্থাই এখন প্রয়োজন। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান পিপাসা তৈরী করাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ বলেন, মানসম্মত শিক্ষাই জাতির উন্নতির প্রধান মাধ্যম। অতিরিক্ত জনসংখ্যার কারণে দক্ষ মানবসম্পদি দেশের একমাত্র অবলম্বন। বাংলাদেশে রয়েছে আয়তনের তুলনায় বিশাল জনসংখ্যা যা কেবল মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষিত করলেই বিশ্ব বাজারে সমাদৃত হবে।

আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ফারহানা কুইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকরিনা বেগমসহ দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এর আগে সকাল ১০টায় জিলা স্কুল থেকে “সহযোগিতামূলক পেশা হিসেবে শিক্ষাদানের পুনর্গঠন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ও জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 36 minutes আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 20 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 21 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক