হোম
জাতীয়

দিনাজপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষি কর্মকর্তাদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৫ উপলক্ষে স্কয়ার কোম্পানির এ বছরের প্রতিপাদ্য সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি সামনে রেখে দেশজুড়ে কৃষক, কৃষি কর্মকর্তা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা কার্যক্রম আয়োজন করেছে। স্কয়ার বিশ্বাস করে সুস্থ মাটিই নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের টেকসই উন্নয়নের মূল শক্তি।

এই লক্ষ্যকে সামনে রেখে কৃষক সচেনতায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন দেশের ২১৫ টি উপজেলার বিভিন্ন হাট-বাজারে কৃষক সমাবেশ, কৃষি বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়, মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং প্রদর্শনীসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।

দিবসটি উপলক্ষে ২ ডিসেম্বর-২০২৫ মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আয়োজিত এই সচেতনতা মূলক অনুষ্ঠানে সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার।

বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম ও সুরভী আক্তার।এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এর প্রোডাক্ট এক্সিকিউটিভ আহমেদুল কবির, জোনাল সেলস ম্যানেজার মুরাদ হোসেন , ফিল্ড ম্যানেজার রবিউল ইসলাম, সিনিয়র সেলস ডেভলপমেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান ও মাঠ পর্যায়ের সহকর্মীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অধিদপ্তরের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য বিশ্ব মৃত্তিকা দিবস উৎযাপনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন পৃথিবীতে বেঁচে থাকা মাটির সাথে মূল্যবান সংযোগের উপর নির্ভর করে। আমাদের খাদ্যের ৯৫ শতাংশেরও বেশি আসে মাটি থেকে । তাছাড়া, এটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় ১৮টি প্রাকৃতিকভাবে উৎপন্ন রাসায়নিক উপাদানের মধ্যে ১৫টি সরবরাহ করে।

তবে, জলবায়ু পরিবর্তন এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের প্রভাবে প্রতিনিয়ত আমাদের মাটির অবনতি ঘটছে। মাটিক্ষয়, প্রাকৃতিক ভারসাম্যকে ব্যাহত করে, পানির অনুপ্রবেশ এবং প্রাপ্যতা হ্রাস করে এবং খাদ্যে ভিটামিন এবং পুষ্টির মাত্রা হ্রাস করে। টেকসই মাটি ব্যবস্থাপনা অনুশীলন, মাটি ক্ষয় এবং দূষণ হ্রাস করে এবং মাটিতে পানির অনুপ্রবেশ এবং সঞ্চয় বৃদ্ধি করে। এগুলি মাটির জৈববৈচিত্র সংরক্ষণ করে, উর্বরতা উন্নত করে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু যখন আমরা মাটি সম্পর্কে চিন্তা করি, তখন আমরা প্রায় সবসময়ই এটিকে গ্রামাঞ্চল এবং প্রকৃতির সাথে যুক্ত করি। আমরা খুব কমই বিবেচনা করি যে শহুরে মাটিও মৌলিক।আগামী ৫ ডিসেম্বর শুক্রবার দিবসটি পড়াতে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার ২ ডিসেম্বর পালিত হল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 32 minutes আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 20 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 21 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক